NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ছেলের বিয়ের খবর শুনে যা বললেন রাকেশ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৫:১২ এএম

>
ছেলের বিয়ের খবর শুনে যা বললেন রাকেশ

চলতি বছরেই দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের জনপ্রিয় নায়ক হৃতিক রোশন। দীর্ঘদিনের প্রেমিকা সাবা আজাদের সঙ্গে নতুন অধ্যায় শুরু করার কথা ভাবছেন তিনি। দিনক্ষণও প্রায় ঠিক হয়ে গেছে। এ বছরের নভেম্বর মাসেই ধুমধাম করে হবে তাদের বিয়ে। আর যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে বলিউডপাড়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশেষে এ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতার বাবা রাকেশ রোশন।

তিনি বলেন, ‘হৃতিক-সাবার বিয়ে, এমন কিছু আমি অন্তত জানি না।’ হৃতিক ঘনিষ্ঠের দাবি, ‘সংবাদ মাধ্যম ওদের সম্পর্ক সুস্থ ও স্বাভাবিকভাবে গড়ে তুলতে দেবে না! যা কিনা বন্ধুত্ব শুরুর আগেই বিয়ের খবর। এ ছাড়াও হৃতিকের ওপর অনেক দায়িত্ব রয়েছে। যার মধ্যে প্রধান দায়িত্ব তার দুই ছেলের ওপরই।’

dhakapost

প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে ২০১৪ সালে বিবাহ বিচ্ছেদের পর বেশ কিছু নায়িকার সঙ্গেই নাম জড়িয়েছেন হৃতিক। যার মধ্যে অন্যতম ছিলেন বলিউড নায়িকা কঙ্গনা রানাউত। কিন্তু এ প্রসঙ্গে প্রকাশ্যে কখননোই মুখ খোলেননি এ অভিনেতা। এরপর অনেক বছর একা থাকার পর হৃতিকের জীবনে বসন্ত এলো সাবার সৌজন্যে। বেশ কিছুদিন ধরেই একসঙ্গে থাকতে শুরু করেছেন এ দম্পতি। প্রিয়তমাকে বিলাসবহুল ফ্ল্যাট উপহার করার পর থেকেই শুরু হয় হৃতিক-সাবার বিয়ের গুঞ্জন।