NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

নিজেদের জালে বল জড়িয়ে বার্সার কাছে হারল রিয়াল


খবর   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৬ এএম

>
নিজেদের জালে বল জড়িয়ে বার্সার কাছে হারল রিয়াল

বলের দখল, আক্রমণ, পাস এবং সুযোগ তৈরি সব জায়গাতেই এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। এমনকি ম্যাচের একমাত্র গোলটিও এসেছে তাদের পা থেকেই। তারপরও ভাগ্যটা সহায় হলো না। কারণ গোলটা নিজেদের জালেই জড়িয়েছে তারা। এরফলে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল। 

সান্তিয়াগো বার্নাব্যুতে পাওয়া এই জয়ে কোপা দেল রের ফাইনালের পথে আরও  এক ধাপ এগিয়ে গেল বার্সা। আগামী ৫ এপ্রিল রাতে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর আগে স্প্যানিশ সুপার কাপে ফাইনালেও বার্সার কাছে হেরে ট্রফি হাতছাড়া করেছিল কার্লো আনচেলত্তির দল।

ঘরের মাঠে শুরু থেকেই বার্সার ওপর চাপ প্রয়োগের চেষ্টা করে রিয়াল। ম্যাচের শুরুতে সুযোগও এসেছিল তাদের সামনে। ১২ মিনিটে ভিনিসিয়ুসের কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন করিম বেনজেমা। তবে অফসাইডের কারণে গোল বঞ্চিত থাকতে হয় রিয়ালকে।

রিয়াল বড় ধাক্কা খায় ম্যাচের ৩০ মিনিটে। অনেকটা নিজেদের ভুলেই গোল খেয়ে বসে তারা। বার্সার গোলের প্রচেষ্টা থিবো কর্তোয়া ঠেকিয়ে দিলেও পরে ফিরতি বল এদের মিলিতাওয়ের গায়ে লেগে জালে জড়ালে উল্লাসে মাতে বার্সা।

ঘরের মাঠে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠার চেষ্টা করে রিয়াল। তবে সব চেষ্টাই বৃথা গেছে আনচেলত্তির দলের। শেষ পর্যন্ত হাসি মুখে মাঠ ছেড়েছে বার্সা।