NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

কান্নায় ভেঙে পড়লেন আসল ‘মিসেস চ্যাটার্জি’


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৭:৪১ পিএম

>
কান্নায় ভেঙে পড়লেন আসল ‘মিসেস চ্যাটার্জি’

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির ট্রেলার। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। এতে জুটি বেঁধে অভিনয় করেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি ও কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

সন্তান প্রতিপালনে গাফিলতির অভিযোগে ওঠে প্রবাসী বাঙালি দম্পতি অনুরূপ ভট্টাচার্য ও সাগরিকা ভট্টাচার্যের বিরুদ্ধে। তাদের দুই সন্তানকে ফস্টের কেয়ারে রেখেছিল নরওয়ে সরকার। দীর্ঘ লড়াইয়ের পর সন্তানদের কাছে পান দম্পতি। ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে ছবির ট্রেলার। এবার পর্দায় নিজের বেদনাময় অতীতকে দেখে কান্নায় ভেঙে পড়লেন বাস্তবের সাগরিকা।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির ট্রেলার দেখে সাগরিকার প্রতিক্রিয়া, ‘আমার সঙ্গে যা ঘটেছে তা পর্দায় দেখে কেমন লাগল বলে বোঝাতে পারব না। মনে হলো যুদ্ধটা জিতেছি। বিশ্বাস করি, এই গল্পটা সকলের জানা গুরুত্বপূর্ণ। আজও প্রবাসী বাবা-মায়েদের সঙ্গে কেমন আচরণ করা হয়, তা দেখা উচিত।’ জার্মানিতে একই সমস্যায় পড়েছেন আরও এক ভারতীয় দম্পতি। সেকথাও উল্লেখ করেন রিয়েল লাইফ ‘মিসেস চ্যাটার্জি’।

নিজের দুঃসহ অতীতের স্মৃতিচারণা করতে গিয়ে ধন্যবাদ জানাতে ভোলেননি পর্দার ‘মিসেস চ্যাটার্জি’কে। তিনি বলেন, ‘রানি মুখার্জিকে ধন্যবাদ জানাতে চাই। সন্তানদের ফিরিয়ে আনার জন্য যে দুঃখ ও সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছিলাম তা পর্দায় ফুটিয়ে তোলার জন্য। তিনি নিজেও একজন মা। তিনি একজন মায়ের বেদনাদায়ক যাত্রা পর্দায় এতটাই মর্যাদার সঙ্গে তুলে ধরেছেন যে ট্রেলারে দেখে কান্নায় ভেঙে পড়েছিলাম আমি।’

প্রসঙ্গত, অসীমা ছিব্বার পরিচালিত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে জনপ্রিয় টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের। আগামী ১৭ মার্চ মুক্তি পাবে ছবিটি।