NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

শনিবার কাতার সফ‌রে যাচ্ছেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৫:১৫ এএম

শনিবার কাতার সফ‌রে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা: পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্বে (এলডিসি-৫) যোগ দি‌তে আগামী শ‌নিবার (৪ মার্চ) কাতার সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বল্পোন্নত দেশগুলোকে নিয়ে আয়োজিত জাতিসংঘ সম্মেলনের এই পর্ব অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফর নি‌য়ে আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের আয়ো‌জিত এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। 

 

তিনি জানান, আগামী ৫ থেকে ৯ মার্চ কাতারের দোহায় স্বল্পোন্নত দেশসংক্রান্ত পঞ্চম জাতিসংঘ সম্মেলনের (এল‌ডি‌সি ৫) দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে সম্মেলনে যোগ দিতে শনিবার দোহার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

সংবাদ স‌ম্মেল‌নে জানানো হয়, সরকারপ্রধা‌নের সফ‌রে কাতা‌রের আমি‌রের স‌ঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিপক্ষীয় বৈঠ‌কে জ্বালা‌নি খা‌তে সহ‌যো‌গিতার বিষয়‌টি তুলে ধরবে ঢাকা।