NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আম্বানি পরিবারকে কঠোর নিরাপত্তা দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩০ এএম

>
আম্বানি পরিবারকে কঠোর নিরাপত্তা দিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

দেশ ও বিদেশে ‘জেড প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা পাবেন মুকেশ আম্বানি পরিবারের সদস্যরা। সম্প্রতি এমন নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিচারপতি কৃষ্ণা মুরারি ও আহসানুদ্দিন আমানুল্লার বেঞ্চ এই নির্দেশ দেন। 

সুপ্রিম কোর্ট জানিয়েছেন, আম্বানি পরিবারের নিরাপত্তা নিয়ে অবশ্যই ঝুঁকি রয়েছে। আর তাই একটি নির্দিষ্ট এলাকা বা তার বাড়ির চারপাশেই কেবল নিরাপত্তা সীমাবদ্ধ রেখে লাভ নেই। 

মুম্বাই পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ, দেশে ও বিদেশে আম্বানি পরিবারকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিতে হবে। ইতোমধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মহারাষ্ট্র সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত। 

এতদিন জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন মুকেশ আম্বানি। তার স্ত্রী নীতা আম্বানি পেতেই ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। 

প্রসঙ্গত ২০২১ সালে মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে ২০টি জিলোটিন স্টিক উদ্ধার হয়েছিল। হুমকির চিঠিও মিলেছিল। এমনকি গত বছর স্বাধীনতা দিবসে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। 

রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে একাধিকবার এসেছিল হুমকি ফোন। তারপর থেকেই মুকেশ আম্বানির নিরাপত্তা বাড়ানোর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছিল। একাধিক আদালতে যা নিয়ে মতান্তর হয়। অবশেষে হস্তক্ষেপ করেন সুপ্রিম কোর্ট। নির্দেশ দেওয়া হয়, দেশে ও বিদেশে শুধু মুকেশই নন, গোটা পরিবার পাবেন জেড প্লাস নিরাপত্তা। অর্থাৎ আম্বানিদের সুরক্ষায় এখন থেকে আরও বেশি কম্যান্ডো নিয়োগ করা হবে।