NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

এসকে সিনহা ও তার ভাইয়ের বাড়ি-ব্যাংক হিসাব জব্দের নির্দেশ


খবর   প্রকাশিত:  ০৯ নভেম্বর, ২০২৪, ১১:১০ এএম

এসকে সিনহা ও তার ভাইয়ের বাড়ি-ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

ঢাকা: অর্থপাচার মামলায় সাজাপ্রাপ্ত যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ও তার ভাই অনন্ত কুমার সিনহার বাড়ি ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান গত ২০ ফেব্রুয়ারি এ আদেশ দেন। 

আজ মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আমিনুল ইসলাম বলেন, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা ও তার ভাইয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় যুক্তরাষ্ট্রের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ও সেখানকার বাড়ি জব্দের আবেদন করা হয়েছিল। এরপর আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করে তাদের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ও বাড়ি জব্দের করার আদেশ দিয়েছেন।

পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে দুদকের বিশেষ পিপি মোশাররফ হোসেন কাজল বলেন, জব্দের আদেশটি কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আদেশটি স্বাক্ষরের পর সেটা ইংরেজিতে লিখে বিদেশে পাঠানো হবে। সেখানে ইন্টারপোল, এফবিআই বা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নেওয়া হবে। 

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বিচারপতি এসকে সিনহার তিনতলা বাড়ির সন্ধান পাওয়ায় গত বছরের ৩১ মার্চ তার বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান। মামলায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১২ জুন যুক্তরাষ্ট্রে এসকে সিনহার জন্য তিনতলা একটি বাড়ি কেনেন তার ভাই অনন্ত কুমার সিনহা, যার দাম দুই লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় (১ ডলার = ৮৬ টাকা ধরলে) এর পরিমাণ দুই কোটি ৪০ লাখ ৮০ হাজার টাকা।