NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

পুলিশ কর্মকর্তার গাড়ির ধাক্কায় গেট ভেঙে দারোয়ানের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৩, ১০:১৬ এএম

>
পুলিশ কর্মকর্তার গাড়ির ধাক্কায় গেট ভেঙে দারোয়ানের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় এক পুলিশ কর্মকর্তার মালিকানাধীন গাড়ির ধাক্কায় ভেঙে পড়েছে বাসার গেট। এ ঘটনায় ইউনুস বারী (৬২) নামে ওই বাসার দারোয়ান নিহত হয়েছেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই দারোয়ানকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত চালক টুটুল মাতব্বরকে (৪০) আটক করেছে পুলিশ।

ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, রোববার রাত ৯ টার দিকে বসিলা গার্ডেন সিটির ডি ব্লকের ২ নম্বর রোডের ১৩/১ নাম্বার বাড়িতে গাড়ি পার্কিং করতে আসেন চালক টুটুল মাতব্বর। এ সময় বাড়ির দারোয়ান গেট খুলতে গেলে তিনি গাড়িটির গতি বাড়িয়ে দেন। মুহূর্তেই গেটটি ভেঙে দারোয়ানের উপরে পড়ে।

নিহতের মেয়ে হাফসা বেগম জানান, রাতে আমরা খবর পাই- বাবার ওপর বাড়ির গেইট ভেঙে পড়েছে। পরবর্তীতে তার চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ছুটে এসে দেখি আমার বাবা মারা গেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমি মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের জন্য আবেদন করেছি। বাবা হত্যার সুষ্ঠ বিচার চাই আমি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় নিহতের পরিবার থেকে একটি অভিযোগ পেয়েছি। এর প্রেক্ষিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত গাড়ির চালককেও আটক করেছি।

তিনি আরও বলেন, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এ কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান গাড়িটির মালিক বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।