NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র একুশে উদযাপন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৫:৫৯ এএম

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র একুশে উদযাপন

নিউইয়র্ক : শ্রদ্ধা-ভালবাসায় মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ। ২১ ফেব্রুয়ারী সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভার মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করে সংগঠনটি। স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশ ম্যুরাল’র সামনে সংগঠনটি এ আয়োজন করে। 
নিউইয়র্ক স্টেট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন সংগঠনের পৃষ্টপোষক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বাঙালির চেতনা মঞ্চের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা আহমেদ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা এমএ নাসির, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা রঞ্জণ কান্তি রায়, অধ্যাপক মো. ছানা উল্লাহ প্রমুখ।
আলোচনা শেষে এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অংকিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। একুশের গান গেয়ে ফুল হাতে প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা।