NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

সরকার হটানোর ক্ষমতা বিএনপির নেই : হানিফ


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০২:৪২ পিএম

সরকার হটানোর ক্ষমতা বিএনপির নেই : হানিফ

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে টেনে নামানোর ক্ষমতা বিএনপির নেই।

আজ সোমবার কুষ্টিয়া মোহিনী মিল-আদর্শ কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মাহাবুবউল আলম হানিফ বলেন, ‘২০১৩ সাল থেকে বিএনপি এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে বহু চেষ্টা করেছে। তার ফলাফল মানুষ জানে। আন্দোলন করে এই সরকারকে ক্ষমতা থেকে টেনে নামানোর ক্ষমতা বিএনপির তো নেই। এ দেশে এমন কোনো রাজনৈতিক শক্তিও নেই।’

তিনি আরো বলেন, ‘বিএনপির আন্দোলন তাদের নিজেদের কর্মী-সমর্থকদের ও জনগণের সাথে ভাঁওতাবাজি ছাড়া আর কিছুই নয়। এখন তারা যে কথাগুলো বলছে সেগুলোও ভাঁওতাবাজির অংশ।’

বিএনপিকে উদ্দেশ করে হানিফ বলেন, ‘যদি অস্তিত্ব টিকিয়ে রাখতে চান তাহলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওেয়ার প্রস্তুতি নিন। সেই নির্বাচন সংবিধান অনুযায়ী এই সরকার ও এই নির্বাচন কমিশনের অধীনেই হবে। অসংবিধানিক প্রক্রিয়ায় এ দেশে আর কোনো নির্বাচন হবে না।’

এ সময় সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুর ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : বাসস।