NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

কুমিল্লা সোসাইটির সভাপতি কাজী আসাদুল্লাহ-সেক্রেটারি মিঠু


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:৪১ এএম

কুমিল্লা সোসাইটির সভাপতি কাজী আসাদুল্লাহ-সেক্রেটারি মিঠু

কাজী আসাদ উল্লাহকে সভাপতি ও মাহবুবুর রহমান মিঠুকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকার ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে রবিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে সংগঠনের সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এবং বিশেষ উপদেষ্টা অধ্যাপক মনির হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সংগঠনের সাধারণ সভা। 

উপদেষ্টা এবং সাধারণ সদস্যদের উপস্থিতিতে কাজী আসিফ দৌলার কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্যে প্রধান উপদেষ্টা সরকার ইসলাম বিগত ২১ বছরের কার্যক্রম তুলে ধরেন। বৈশ্বিক মহামারী কভিড-১৯ এর আক্রমণে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মুজিব-উর রহমানের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা অলিউল্লাহ মো. আতিকুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপদেষ্টা জহিরুল ইসলাম, ভিপি জসীমউদ্দীন, মাহবুবুর রহমান মিঠু, কাজী আসাদুল্লাহ, নাদিরুজ্জামান সরকার প্রমুখ। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে কমিটি ঘোষণা করা হয়।নতুন করে অ্যাডভোকেট মজিবুর রহমান এবং মমিনুল হককে উপদেষ্টা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।

 

সভায় আরও উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ, মফিজুল ইসলাম রুমি, মান্নান দেলোয়ার, সৈয়দ শরীফ, আব্দুল্লাহ আল মামুন, সালমান খান জালাল, আকবর হোসেন, আব্দুস সালাম, শরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ, মো. রুবেল, সেলিম মিয়া, সায়েদ আহমেদ ইমরান, ইয়াসমিন আক্তার ইভা, রায়হান সরকার, ফেরদৌস খান, দেলোয়ার মজুমদার, ইঞ্জিনিয়ার রাশেদুল হক, মোজাম্মেল হক, রফিকুল ইসলাম, আবু নাসের, আবদুল খালেক প্রমুখ।

এদিকে, নতুন সভাপতি কাজী আসাদুল্লাহ এবং সেক্রেটারি মাহবুবুর রহমান মিঠু সকলের আন্তরিক সহযোগিতা চেয়েছেন সংগঠনকে গতিশীল রাখতে।