NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ঠিক যেন অমিতাভ বচ্চন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০২ পিএম

>
ঠিক যেন অমিতাভ বচ্চন

মুখের অর্ধেকটা পাগড়ি দিয়ে ঢাকা। চোখে কালো ফ্রেমের চশমা। সেটারও একটা কাঁচ নেই। কাঁচের আড়ালে ঘোলাটে একটা চোখ, আর পাকা দাড়ি। গতকাল থেকে এমনই একটি ছবি ঘুরছে ইন্টারনেটে। 

হঠাৎ দেখে অনেকের মনে প্রশ্ন আসছে, এই কি সেই ‘ঠাগস অফ হিন্দুস্থান’-এর অমিতাভ বচ্চন? 

না, আসলে তিনি অমিতাভ নন। উনার নাম ‘শাবুজ’, একজন আফগান উদ্বাস্তু, যিনি এখন পাকিস্তানে থাকেন। খ্যাতনামা ফটোগ্রাফার স্টিভ ম্যাককারি নিজের সোশ্যাল মিডিয়া পেজে এই আফগান শরণার্থীর ছবিটি শেয়ার করেন, আর সেটাই পরে ভাইরাল হয়। এই আফগান শরণার্থীর সঙ্গে অমিতাভের ‘ঠাগস অফ হিন্দুস্থান’-এর লুকের এমন মিল দেখে অবাক হচ্ছেন মানুষ।  

এই ছবির নিচে এক ব্যক্তি লিখেছেন, প্রথমে দেখে আমি ভেবেছিলাম, উনি অমিতাভ বচ্চন। আরও একজন লিখেছেন, আমি ভেবেছিলাম, এটা অমিতাভ বচ্চনের পরবর্তী কোনো ছবির লুক। কারও প্রশ্ন, উনি সত্যিই অমিতাভ বচ্চন নাকি? কেউ আবার এই ছবির সঙ্গে বিগ বি-র ছবি ‘গুলাব সিতাব’র লুকের মিল পেয়েছেন।