NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ কনস্যুলেটের নিজস্ব ভবন উদ্বোধন


খবর   প্রকাশিত:  ২০ অক্টোবর, ২০২৪, ০৫:২৫ এএম

লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ কনস্যুলেটের নিজস্ব ভবন উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নিজস্ব চ্যান্সেরি ভবনের উদ্বোধন হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন ভবন উদ্বোধনের পর কনস্যুলেটের বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় লস অ্যাঞ্জেলের বাংলাদেশ কম্যুনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামাজিক অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের চিত্র তুলে ধরেন। উন্নয়নের এই ধারায় তিনি প্রবাসী বাংলাদেশিদের আরো বেশি সম্পৃক্ত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখতে আহবান জানান।

পররাষ্ট্রমন্ত্রী কনস্যুলার কার্যক্রম ও কনস্যুলেট ভবনটি পরিদর্শন করেন। একই দিনে পররাষ্ট্র মন্ত্রী যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব যে পরিবেশ নিশ্চিত করেছে, তার সুবিধা নিয়ে বাংলাদেশে আরো বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান।