NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ক্যালিফর্নিয়ায় স্থায়ী শহীদ মিনার উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৫ এএম

ক্যালিফর্নিয়ায় স্থায়ী শহীদ মিনার উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়া অঙ্গরাজ্যের পেরিস সিটিতে নির্মিত স্থায়ী শহীদ মিনার উদ্বোধন করেছেন। বাংলাদেশের কেন্দ্রিয় শহীদ মিনারের আদলে এ শহীদ মিনারটি স্থাপন করা হয়েছে।

পেরিস সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির নিরলস প্রচেষ্টা, পেরিস সিটি মেয়রের ঐকান্তিক উদ্যোগে এ শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। মহতী এ উদ্যোগের সাথে পরবর্তীতে লস এঞ্জেলেস্থ বাংলাদেশ কনস্যুলেট সম্পৃক্ত হয়। 

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কনস্যুলেট, পেরিস সিটি ও আইএমএলডিসির যৌথ আয়োজনে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সবাইকে সাথে নিয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন এবং শহীদ মিনারের বেদিতে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।  

 

এ সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল ভাষা শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশের কনসাল জেনারেলসহ বিভিন্ন দেশের কনসাল জেনারেল, স্থানীয় কাউন্সিল মেম্বার, স্টেট ডিপার্টমেন্ট এর প্রতিনিধি, বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তা, বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।