NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

অনুমতি ছাড়া আমার নিউজ করবেন না : প্রভা


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৩, ০৪:২১ পিএম

>
অনুমতি ছাড়া আমার নিউজ করবেন না : প্রভা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের বাইরে ব্যক্তিজীবন নিয়ে সর্বদা থাকেন শিরোনামে। ব্যাপারটি নিয়ে বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন নায়িকা। তাইতো কঠিন এক সিদ্ধান্ত নিলেন। জানালেন, আর থাকতে চান না সংবাদমাধ্যমের পাতায়। এখন থেকে তাকে নিয়ে সংবাদ পরিবেশন করতে চাইলে নিতে হবে অনুমতি। অন্যথা, আইনের দ্বারস্থ হবেন তিনি।

এক ভিডিও বার্তায় প্রভা বলেন, ‘গত ১০ বছর ধরে কিছু মিথ্যা খবর দ্বারা আমি প্রভাবিত। এক পর্যায়ে যখন দেখলাম, বিষয়টি কোনোভাবেই সমাধান করতে পারছি না, তখন আপনাদের সঙ্গে আমার দূরত্ব আরও বেড়ে যায়। এখন আপনারা আমাকে মুঠোফোনে পান না। কিন্তু ইনস্টাগ্রামে যখন কোনো কিছু পোস্ট করি, স্ট্যাটাস দিই তখন আপনারা সেটা নিয়েও নিউজ করেন।’

প্রভার অভিযোগ তাকে নিয়ে অসংখ্য মিথ্যা নিউজ করা হয়েছে। যেটা তাকে মানসিকভাবে প্রভাবিত করেছে। তার কথায়, ‘আমি ভাবতাম, বিনোদন জগতে আছি আপনিও আমাকে আপনার বোনের মতো দেখেন। কারণ আমরা একই পরিবার। কিন্তু আমি আসলে ভুল ভেবেছি। আপনাদের মাথায় কাজ করে না যে, আপনার বোন যদি এই সেক্টরে কাজ করতেন তাহলে তাকে আপনি আগলে রাখতেন। কিন্তু আপনারা আসলে আমাকে ওভাবে চিন্তা করতে পারেন না। যাইহোক, মিথ্যা নিউজগুলো না লিখলেই পারতেন। এসব বিষয় নিয়ে মানসিকভাবে আমি খুবই প্রভাবিত।’

মিথ্যা নিউজ থেকে পরিত্রাণ পেতে নতুন এক সিদ্ধান্তের কথা জানালেন অভিনেত্রী। তার বিনীত চাওয়া, অনুমতি নিয়ে তবেই সংবাদ প্রকাশ করতে হবে। এর ব্যতিক্রম হলে আইনানুগ ব্যবস্থার কথাও স্মরণ করিয়ে দেন।

প্রভার ভাষায়, ‘দয়া করে, আমার অনুমতি ছাড়া আর কখনও আমার নিউজ করবেন না। প্রচারে আমি একদমই কমফোর্টেবল নই। আমার ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় যতটুকু তথ্য দিই তারমধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চাই। আমি এরচেয়ে আরও বড় সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে চাই না। অধিকাংশ সময় আপনারা মিথ্যাটাই প্রকাশ করেন। আর মানুষ সেটাই বিশ্বাস করে। এরপরও যদি এভাবে নিউজ করেন তাহলে হয়তো আমাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’