NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

পদোন্নতি পেয়ে পরিচালক হলেন বিআরটিএর সেই মাসুদ


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৯ পিএম

>
পদোন্নতি পেয়ে পরিচালক হলেন বিআরটিএর সেই মাসুদ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) খুলনা বিভাগীয় পরিচালকের (ইঞ্জি.) দায়িত্ব পেয়েছেন আলোচিত বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলম। এই কর্মকর্তাকেই সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন ‘ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও’। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

মঙ্গলবার (২১ জুন) বিআরটিএ যশোর সার্কেল নামক একটি ফেসবুক পেজের এক পোস্টে পদোন্নতি পেয়ে পরিচালক হওয়ার তথ্য জানানো হয়।

ওই ফেসবুক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি.) এর দায়িত্ব গ্রহণ করায় প্রকৌশলী মো. মাসুদ আলম স্যারকে বিআরটিএ যশোর ও নড়াইল সার্কেলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।’

 

 

বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলম সাড়ে ৫ বছর আগে মিরপুর সার্কেল অফিসের উপপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৮ জানুয়ারি বিআরটিএর মিরপুর কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। তখন সড়কমন্ত্রীর কাছে সেবাগ্রহীতারা লাইসেন্স সময়মতো না পাওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। পরিদর্শনকালে সড়কমন্ত্রীর সঙ্গে তখন ছিলেন বিআরটিএ মিরপুর অফিসের উপ-পরিচালক মাসুদ আলম।

সেবাগ্রহীতাদের কাছে থেকে অভিযোগ শুনে সড়কমন্ত্রী তখন মাসুদকে লক্ষ্য করে বলেছিলেন, ‘ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তুমি ভালো হয়ে যাও। তুমি কি এখানে আবার পুরানো খেলা শুরু করেছ? তুমি কি কোনোদিনও ভালো হবে না?’

ওবায়দুল কাদের পরে বলেছিলেন, ‘মাসুদের সঙ্গে দেখা হলেই প্রায় আমি বলি, মাসুদ তুমি ভালো হয়ে যাও, কিন্তু সে এখনও পুরোপুরি ভালো হয়নি। মাসুদ দীর্ঘদিন বিআরটিএতে আছে। ব্যবহার ভালো, মধুর মতো। কিন্তু যা করার একটু ভেতরে ভেতরে করে।’

তারপর থেকে আলোচনায় উঠে আসেন মাসুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বছরও আলোচনায় ছিলেন মাসুদ। একজন অন্যজনকে লক্ষ্য করে প্রতিক্রিয়া দিয়েছেন- ‘মাসুদ, তুমি কি ভালো হবা না?’