NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

রাশিয়ার ভেতর হামলা চালাতে চায় কিছু দেশ, যা বললেন ম্যাক্রোঁ


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:২৪ এএম

>
রাশিয়ার ভেতর হামলা চালাতে চায় কিছু দেশ, যা বললেন ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, কয়েকটি দেশ চায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার ভেতর যেন হামলা চালানো হয়। তবে ফ্রান্স এটির পক্ষে না বলে পরিষ্কার করে জানিয়েছেন তিনি। উল্টো যেসব দেশ এ ধরনের চিন্তা-ভাবনা করে সেসব দেশের সমালোচনা করেছেন তিনি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) ফরাসি পত্রিকা ল জার্নাল দ্যু দিমাঁখের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ম্যাক্রোঁ। তিনি আরও বলেছেন, তার চাওয়া ইউক্রেনে পরাজিত হোক রাশিয়া। কিন্তু তিনি চান না এ পরাজয়ে রাশিয়া ‘বিপর্যস্ত’ হয়ে যাক।

এ ব্যাপারে ম্যাঁক্রো বলেছেন, ‘আমি মনে করি না, যেমনটা অনেকে (দেশ) মনে করে, যে রাশিয়াকে পুরোপুরি হারানোর লক্ষ্য ঠিক করে রাশিয়ার ভেতর হামলা চালানো উচিত আমাদের।’

‘তারা চায় রাশিয়াকে পুরোপুরি বিপর্যস্ত করে দিতে, ফ্রান্স কখনো রাশিয়ার ভেতর হামলা চালানোর অবস্থানে ছিল না এবং থাকবেও না।’

এদিকে শুক্রবার জার্মানির মিউনিখে নিরাপত্তা কাউন্সিলে ম্যাক্রোঁ জানান, রাশিয়ার সঙ্গে এখন আলোচনা করার সময় না। তবে তিনি জানিয়েছেন, সবশেষে আলোচনার টেবিলেই সবকিছুর সমাধান করতে হবে। তবে রাশিয়াকে আলোচনার টেবিলে আনার একমাত্র উপায় হলো ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে রাশিয়াকে সামরিকভাবে দুর্বল করে দেওয়া।

এছাড়া রাশিয়ার সরকার পরিবর্তনের ব্যাপারে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেছেন, বিশ্বের যেখানেই সরকার পরিবর্তনের চেষ্টা করা হয়েছে সেখানেই ‘এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’  

ম্যাক্রোঁ অবশ্য আলোচনার টেবিলে সব সমস্যার সমাধান হওয়ার কথা বললেও এখন আলোচনার কোনো আলামত পাওয়া যাচ্ছে না।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো বৈঠক করবেন না। কারণ পুতিনকে বিশ্বাস করা যায় না।