NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধ করেছে রাশিয়া, ঘোষণা যুক্তরাষ্ট্রের


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:২১ এএম

>
ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধ করেছে রাশিয়া, ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে প্রায় এক বছর ধরে চলমান যুদ্ধে রাশিয়া মানবতাবিরোধী অপরাধ করেছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। শনিবার মিউনিখে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন।

সাবেক মার্কিন প্রসিকিউটর হ্যারিস বলেছেন, ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের প্রমাণগুলো আমরা পরীক্ষা-নিরীক্ষা করেছি। আমরা মানসম্মত আইনের ব্যাপারে জানি এবং এতে কোন সন্দেহ নেই যে ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধ।

‘এবং যারা এসব অপরাধ করেছে এবং তাদের ঊর্ধ্বতনরা যারা এই অপরাধে জড়িত তাদের আমি বলছি, আপনাকে জবাবদিহি করতে হবে।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নেতৃত্বে আইনি বিশ্লেষণ শেষে দেশটির সরকার যে সিদ্ধান্তে পৌঁছেছে, তাতে চলমান যুদ্ধের কোনও তাৎক্ষণিক পরিণতির কথা উল্লেখ করা হয়নি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আরও বিচ্ছিন্ন এবং আন্তর্জাতিক আদালত ও নিষেধাজ্ঞার মাধ্যমে তার সরকারের সদস্যদের জবাবদিহিতার আওতায় আনার আইনি প্রচেষ্টার জন্য মার্কিন এই সিদ্ধান্ত সহায়তা করতে পারে বলে ওয়াশিংটন আশাপ্রকাশ করেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ রুশ-ইউক্রেন যুদ্ধের মূল্যায়ন করতে মিউনিখে পশ্চিমা জ্যেষ্ঠ নেতারা নিরাপত্তা সম্মেলনে মিলিত হয়েছেন। সেই সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করেছেন কমলা হ্যারিস।

তিনি বলেছেন, ইউক্রেনে আক্রমণ চালানোর জন্য বাইডেন নেতৃত্বাধীন জোটের শাস্তির পর রাশিয়া বর্তমানে ‘দুর্বল’ একটি দেশে পরিণত হয়েছে। তবে রাশিয়া কেবল ইউক্রেনের পূর্বাঞ্চলে আক্রমণ তীব্র করেছে। ইতোমধ্যে ইউক্রেন পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে। যার জন্য পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও বেশি, ভারী এবং দূরপাল্লার অস্ত্র চাইছে ইউক্রেন।

প্রায় বছরব্যাপী রুশ-ইউক্রেন যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। আরও লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। চলমান এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে ভয়াবহ ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

কমলা হ্যারিস বলেছেন, ‘পুতিন যদি মনে করেন, তিনি আমাদের জন্য অপেক্ষা করতে পারেন। তাহলে তিনি অত্যন্ত ভুল করছেন। সময় তার পক্ষে নেই।’