NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বিশ্বকাপজয়ী মার্টিনেজের আত্মঘাতী গোলে শীর্ষে আর্সেনাল


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৫, ০২:১০ এএম

>
বিশ্বকাপজয়ী মার্টিনেজের আত্মঘাতী গোলে শীর্ষে আর্সেনাল

পুরো ম্যাচ জুড়েই লড়াই হয়েছে বেশ। লিগ টেবিলে শীর্ষস্থানে থাকা আর্সেনালকে এক বিন্দুও ছাড় দেয়নি অ্যাস্টন ভিলা। উল্টো ৬১ মিনিট পর্যন্ত ২-১ গোলের লিড ধরে রেখেছিল কৌতিনহো-ওয়াটকিন্সরা। ওলেক্সান্ডার জিনচেংকোর গোলে লিড হারালেও পয়েন্ট নিয়েই ম্যাচ শেষ করার সুযোগ ছিল স্বাগতিকদের। তবে এমিলিয়ানো মার্টিনেজের আত্মঘাতী গোলে সেই সুযোগও হারাল দলটি। 

ভিলা পার্কে শনিবার অতিরিক্ত সময়ের দুই গোলে অ্যাস্টন ভিলাকে ৪-২ গোলে হারিয়েছে আর্সেনাল। এই জয়ে শীর্ষস্থান আবার ফিরে পেলো মিকেল আর্তেতার শিষ্যরা। সমান ম্যাচ খেলে তিন পয়েন্ট নিচে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। 

পাঁচ মিনিটে ওলি ওয়াটকিন্সের গোলে এগিয়ে যায় ভিলা। বুকায়ো সাকার গোলে সমতা ফেরায় আর্সেনাল। আধঘণ্টা যেতে ফিলিপ্পে কৌতিনিয়ো আবার স্বাগতিকদের এগিয়ে দেন। বিরতির পর এক ঘণ্টার মাথায় ওলেক্সান্দার জিনচেঙ্কোর গোলে আর্সেনাল স্কোর ২-২ করে। শেষ মুহূর্তে জর্জিনহোর শট ক্রসবারে লেগে ফিরে এসে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের মাথায় লেগে আত্মঘাতী গোল, তাতে জয় নিশ্চিত হয়ে যায় আর্সেনালের। 

ওখানেই শেষ নয়, একেবারে শেষ মুহূর্তে কর্নার কিক পায় ভিলা। গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আর্সেনালের বক্সে আসেন মার্তিনেজ। বল বিপদমুক্ত হলে কাউন্টার অ্যাটাকে যায় আর্সেনাল। অ্যাস্টন ভিলার গোল পোস্ট তখন ফাঁকা! অনায়াসেই বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্তিনেল্লি।