NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

একদিন পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে: শাবনূর


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০৪ এএম

>
একদিন পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে: শাবনূর

ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন শাবনূর। নব্বই দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি। এরপর শূন্য দশকেও ছিলেন চাহিদার তুঙ্গে। কিন্তু প্রায় এক যুগ ধরেই তিনি সিনেমার পর্দায় অনুজ্জ্বল। দীর্ঘ দিন ধরে বসবাস করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে।

দূরে থাকলেও দেশ ও দেশের মানুষ নিয়ে সবসময় ভাবেন শাবনূর। ফেসবুক পোস্টে কিংবা ভিডিও বার্তায় ভক্তদের সঙ্গে নিজের অবস্থা যেমন ভাগ করে নেন, আবার দেশের হাল-হকিকত নিয়েও আলাপ করেন।

বর্তমানে দেশের উত্তর-পূর্বাঞ্চল ভয়াবহ বন্যায় ডুবে আছে। বহু মানুষ মারা গেছেন, লাখ লাখ মানুষ হয়েছেন ঘরছাড়া। এই দুঃসময়ে সবাইকে রাগ-ক্ষোভ ভুলে সুন্দরভাবে জীবনযাপনের পরামর্শ দিয়েছেন শাবনূর।

বুধবার (২২ জুন) ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার দিয়েছেন শাবনূর। সঙ্গে লিখেছেন, ‘বন্ধুরা, সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। ইদানীং আমি দেখতে পাচ্ছি, সবার মধ্যে একটি যুদ্ধ চলছে! অথচ এই কথাটি কেউ বুঝতে চাইছে না যে, একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে!’

shabnur
এই ছবি পোস্ট করেছেন শাবনূর

শাবনূর আরও লিখেছেন, ‘আবার এ কথাও সত্যি যে, আমরা সবাই একে অপরের চেনামুখ! দিনশেষে আমাদের সবার চলার পথ একটাই। চলার পথে আমাদের একে অপরের মুখোমুখি হতে হবে। একে অপরের সুখ-দুঃখে আমাদেরই পাশে থাকতে হবে। তাই আমরা এসব যুদ্ধে লিপ্ত না হয়ে, আমাদের রাগ ক্ষোভ পেছনে ফেলে নিজেদের সুন্দর জীবনমুখী করে তুলি।’

সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে শাবনূর লেখেন, ‘এই মুহূর্তে দেশে এক ভয়াবহ সংকট চলছে। সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চল ক্রমাগত বন্যায় প্লাবিত হচ্ছে। এই দুর্বিষহ পরিস্থিতির কথা চিন্তা করে আমরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত অঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত! দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ!’