NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

মিনি ড্রেসে প্রশংসায় ভাসলেন কোয়েল মল্লিক!


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৬:৫২ এএম

>
মিনি ড্রেসে প্রশংসায় ভাসলেন কোয়েল মল্লিক!

সম্প্রতি ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মিনি ড্রেসে একটি ছবি শেয়ার করেছেন। এ ড্রেসে কে বলবে কোয়েলের বয়স ৪০ ছুঁয়েছে! ফটোশুটের এ পোস্ট দেখে অনেকেই চমকে উঠেছেন! এমনকি এতে কমেন্ট করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। কেমন ছিল কোয়েলের সাজ? দেখে নেওয়া যাক!

যে অভিনেত্রী শাড়িতে সবাইকে চমকে দিতে পারেন, সে যে পশ্চিমা পোশাকেও অপরূপ সাজে ধরা দিতে পারেন, তা আবারও প্রমাণ করে দিয়েছেন এ অভিনেত্রী। কোয়েলের এ ড্রেসটি ছিল থাই লেন্থ। ড্রেসটি বডিফিট প্যাটার্নে রাখা হয়েছিল। ছোট্ট বডিকন ড্রেসেকোয়েলের কার্ভলাইন হাইলাইট হয়েছিল। যার ফলে অভিনেত্রীর টোনড ফিগারকে কমপ্লিমেন্ট দিয়েছিল। দুর্দান্ত দেখাচ্ছিল তাকে।

ইনস্টাগ্রামে অনুরাগীদের কমেন্টে কোয়েল ভালোবাসাও পেয়েছেন প্রচুর! তাদের পাশাপাশি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কমেন্ট করেছেন, স্টানিং!

জানা গেছে, ড্রেসটি ১০০ শতাংশ পলিএস্টার ফ্যাব্রিক দিয়ে তৈরি। এমনকি ড্রেসের লাইনিনিও পলিএস্টার দিয়ে তৈরি করা হয়েছে। কোয়েলের ড্রেসটির নেকলাইন ছিল স্ট্রেট। অফ শোল্ডার প্যাটার্ন রাখা হয়েছিল। লো কাট স্ট্রেট নেকলাইনটি কোয়েলের সৌন্দর্যকে অন্য মাত্রা দিয়েছিল। তার গলা এবং কাঁধের অংশ বেশ হাইলাইট ছিল। ড্রেসটিকে বডিফিট প্যাটার্নে রাখার জন্যে এর বাঁপাশে জিপ যোগ করা হয়েছিল।

এছাড়া ড্রেসের সামনের দিকে একটি অ্যাবস্ট্রাক্ট ফ্লোরাল মোটিফ দেওয়া হয়েছিল। বাস্ট এবং ওয়েস্ট এরিয়া জুড়ে এ থ্রিডি অ্যাবস্ট্রাক ফ্লোরাল মোটিফ ছিল। এ অ্যাবস্ট্রাক্ট থ্রিডি মোটিফ ড্রেসটিকে দিয়েছিল অন্যরকম ছোঁয়া। এটিও পলিএস্টারেই তৈরি করা হয়েছিল। কোয়েলের এ লুকটি স্টাইল করেছিলেন তন্বী শাহ।