NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

হঠাৎ কেন সরে দাঁড়ালেন ইউটিউবের সিইও?


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৪৫ এএম

>
হঠাৎ কেন সরে দাঁড়ালেন ইউটিউবের সিইও?

ইউটিউবের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন সুজান ওউজোস্কি। গুগলের পেরেন্ট অর্গানাইজেশন অ্যালফাবেট আইএনসি এই খবর নিশ্চিত করেছে। 

জানা গেছে, এবার ইউটিউবের সিইও পদে আসীন হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন। কিন্তু কেন আচমকা পদত্যাগ করলেন সুজান ওউজোস্কি? সূত্রের খবর, সুজান ওউজোস্কি জানিয়েছেন, তিনি এবার পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে আগ্রহী। নজর দিতে চান স্বাস্থ্যের প্রতিও। এছাড়াও তিনি নজরে দেবেন ব্যক্তিগত প্রোজেক্টে। আর সেই কারণেই বিশ্বের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্মের ইউটিউবের সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। 

যদিও সুজান ওউজোস্কি জানিয়েছেন, ট্রান্সজিশন পিরিয়ডে অর্থাৎ ইউটিউবে নতুন সিইও আসার আগে পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি গুগল ও অ্যালফাবেট এই দুই সংস্থায় পরামর্শদাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি। নয় বছর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাথা হিসেবে কাজ করেছেন তিনি। আর সুজান ওউজোস্কির সময়কালে সবদিক থেকেই সংস্থার উন্নতি হয়েছে ও গ্রোথ হয়েছে, যা পরিসংখ্যানে লক্ষ্য করা গেছে।

এর আগে গুগলের অ্যাড প্রোডাক্ট বিভাগে সিনিয়র ভাইস প্রেসিডেন্টের পদে দীর্ঘদিন আসীন ছিলেন সুজান ওউজোস্কি। এরপর ২০১৪ সালে ইউটিউবের সিইও পদে যাত্রা শুরু করেন তিনি। এই সংস্থায় সব মিলিয়ে প্রায় ২৫ বছর ধরে কাজ করছেন। গুগলের একদম প্রথম দিকের কর্মীদের মধ্যে একজন তিনি।