NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

তুরস্কের আদিয়ামান থেকে হতায়ে যাচ্ছে বাংলাদেশি উদ্ধারকারী দল


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৫০ এএম

>
তুরস্কের আদিয়ামান থেকে হতায়ে যাচ্ছে বাংলাদেশি উদ্ধারকারী দল

তুরস্কের আদিয়ামান শহরের উদ্ধারকাজ শেষে হতায়ে প্রদেশে যাচ্ছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, তুরস্কের আদিয়ামান শহরের উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করে পার্শ্ববর্তী হতায়ে প্রদেশে যাচ্ছেন বাংলাদেশের আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিম বা সম্মিলিত উদ্ধারকারী দলের সদস্যরা। সেখানে তারা অনুসন্ধান ও উদ্ধারকাজ পরিচালনা করবেন।

তিনি আরও জানান, ১৬ ফ্রেব্রুয়ারি সকাল ১০ টায় হতায়ের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ টিম। আদিয়ামান সিটি থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত হতায়ে প্রদেশ। সেখানে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত উদ্ধারকাজ পরিচালনার কথা রয়েছে।

সম্মিলিত উদ্ধারকারী দলের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল টিমের সদস্যরাও হতায়ে যাচ্ছেন বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।