NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ফের ভূখণ্ড ব্যবহার করতে দেবে বেলারুশ


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৫, ০৩:২৫ এএম

>
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ফের ভূখণ্ড ব্যবহার করতে দেবে বেলারুশ

বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেনের ওপর রাশিয়ার নতুন আক্রমণের জন্য ঘাঁটি হিসেবে তার দেশের ভূখণ্ড ব্যবহার করতে দিতে প্রস্তুত আছেন তিনি। এক বছর আগে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর সময় প্রেসিডেন্ট পুতিন বেলারুশের মাধ্যমে ইউক্রেনের ভেতরে সৈন্য পাঠিয়েছিলেন।

লুকাশেঙ্কো বলেছেন, তিনি আবারও একই আদেশ দিতে যাচ্ছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এই যুদ্ধে বেলারুশী সৈন্যরা সরাসরি অংশ নেবে না, বাইরে থেকে কোনও হামলা হলে তারা শুধু নিজ ভূখণ্ড রক্ষা করবে।

রাশিয়ার পাশাপাশি ইউক্রেনের সাথে বেলারুশের সীমান্ত রয়েছে। গত ডিসেম্বর মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন লুকাশেঙ্কোর সাথে আলোচনার জন্য মিনস্কে গিয়েছিলেন।

গত সাড়ে তিন বছরের মধ্যে প্রথমবার এই দুই নেতা রাশিয়ার বাইরে সাক্ষাৎ করেন।  লুকাশেঙ্কো একজন কর্তৃত্ববাদী নেতা। ১৯৯৪ সাল থেকে তিনি বেলারুশে ক্ষমতায় রয়েছেন।

কিন্তু ২০২০ সালে যে ভোটের মাধ্যমে তিনি পুনঃনির্বাচিত হন সেটি এতটাই ত্রুটিপূর্ণ ছিল যে ইউরোপীয় ইউনিয়ন তার ফলাফলকে স্বীকৃতি দেয়নি।

বিবিসির রাশিয়া বিভাগের সম্পাদক স্টিভ রোজেনবার্গ লিখেছেন, ডিসেম্বরের বৈঠকে প্রেসিডেন্ট পুতিন ইঙ্গিত দিয়েছিলেন, কিছু বেলারুশী সামরিক বিমানকে সম্ভাব্য পরমাণু ক্ষেপণাস্ত্র বহনের জন্য নতুন করে সাজানো হয়েছে এবং রাশিয়া বিমানের ক্রুদের প্রশিক্ষণে সাহায্য করছে।

এর বিনিময়ে প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বেলারুশকে একটি এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেয়ার জন্য পুতিনকে ধন্যবাদ জানান। তবে ইতোমধ্যে বেলারুশে কয়েক হাজার রুশ সৈন্য রয়েছে এবং সেখানে দু’দেশের সামরিক বাহিনীর যৌথ মহড়া হয়েছে।