NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

একসঙ্গে প্রযোজনা ও অভিনয়ে সাইফ আলি খান


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ০৬:৫৭ এএম

>
একসঙ্গে প্রযোজনা ও অভিনয়ে সাইফ আলি খান

প্রথমবার একই ছবিতে প্রযোজনা ও অভিনয় করতে যাচ্ছেন সাইফ আলি খান। তার প্রযোজনা প্রতিষ্ঠান ব্ল্যাক নাইট ফিল্মস ও এন্ডেমল শাইন ইন্ডিয়া যৌথভাবে হিন্দি ভাষায় প্রযোজনা করতে যাচ্ছে জনপ্রিয় ড্যানিশ সিরিজ ‘দ্য ব্রিজ’। এ ছবিতে অভিনয়ও করবেন সাইফ।

‘দ্য ব্রিজ’- এর কাহিনী বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়। বিশ্বের নানা ভাষাভাষী মানুষ এই কাহিনীর রসগ্রহণ করতে পারেন, কদর করতে পারেন এই গল্পের। সীমান্তে আবিষ্কৃত একটি মরদেহ দিয়ে গল্পের সূত্রপাত। যার দুটি অংশ রয়েছে দুই দেশে। এই রহস্যজনক ঘটনার তদন্তে যৌথভাবে নামে দুই দেশের পুলিশ ও গোয়েন্দা। নানা দেশের গণ্ডি ছাড়িয়ে এই কাহিনীর অনুবাদ ছড়িয়ে পড়েছে নানা ভাষায়।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সাইফ আলি খান বলন, ভিনেতা এবং প্রযোজক হিসেবে যে ধরনের কাজের জন্য আমাদের অপেক্ষা থাকে, এটি তেমন একটি কাজ। সারা বিশ্বে ভৌগোলিক সীমানা ছাড়িয়ে এই কাহিনী ছড়িয়ে পড়েছে, মানুষের ভালোবাসা পেয়েছে তা। তাই আমার টিম এমন একটা কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভীষণ উত্তেজিত।

শাইন ইন্ডিয়ার সিইও ঋষি নেগি বলেন, ‘দ্য ব্রিজ’- এর চিত্রনাট্য অত্যন্ত শক্তিশালী। বিশ্বের যেকোনো প্রান্তের দর্শক এই কাহিনী পছন্দ করবেন। আমরা মূল কাহিনীর জাদুটা আমাদের ভাষায় অক্ষুণ্ণ রাখতে সচেষ্ট থাকব।