NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ভালোবাসা দিবসে পানির নিচে যে রেকর্ড গড়লেন দম্পতি


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৮:১৯ এএম

>
ভালোবাসা দিবসে পানির নিচে যে রেকর্ড গড়লেন দম্পতি

দক্ষিণ আফ্রিকার বেথ নিল এবং কানাডার মাইলস ক্লোটিয়ার দুজনেই ডুবুরি। দক্ষিণ আফ্রিকায় থাকেন তারা। পানির নিচে ৪ মিনিট ৬ সেকেন্ড ধরে কিস করে এবার বিশ্বরেকর্ড গড়েছেন এই দম্পতি।

বেথ এবং মাইলস এমন রেকর্ড গড়ার প্রশিক্ষণ শুরু করেছিলেন মালদ্বীপে যাওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই। এই দম্পতি পানির নিচের শুট করা চলচ্চিত্র নির্মাতা। তিন বছর আগে তারা এই কনসেপ্ট নিয়ে এসেছিলেন। কয়েক সপ্তাহ ধরে প্রশিক্ষণ করেছিলেন তারা।

বেথ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলছিলেন, রেকর্ডের তিন দিন আগে আমি আমার শ্বাস বেশিক্ষণ ধরে রাখতে পারছিলাম না। আমরা বহুদিন ধরেই প্রশিক্ষণ করছিলাম। তবে এমন রেকর্ড করে ফেলতে পারব সেটা সত্যিই ভাবিনি।

পেশাদার হওয়া সত্ত্বেও এমন স্টান্ট বেথ এবং মাইলসের পক্ষে কঠিন ছিল। সব শেষে ভ্যালেন্টাইনস ডে-তে তারা এমন স্পেশাল রেকর্ড করতে পেরে তারা দুজনেই খুশি ও গর্বিত।