NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

নারী আইপিএলে কোটিপতির ক্লাবে ২০ ক্রিকেটার


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪৯ এএম

>
নারী আইপিএলে কোটিপতির ক্লাবে ২০ ক্রিকেটার

ভারতে অনুষ্ঠিতব্য নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) নিলাম সোমবার মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে। ডব্লিউপিএলের মেগা নিলামে একে একে কোটিপতি ক্লাবে ঢুকে পড়লেন ২০ জন ক্রিকেটার। তাদের মধ্যে ১০ জন ভারতীয় এবং ১০ জন বিদেশি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে বেশি দাম পেয়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও কোটিপতির ক্লাবে রয়েছেন।

নিলামে প্রথমে ওঠে স্মৃতির নাম। তাকে নিয়ে বিডিং শুরু করে দিল্লি। তারপর লড়াই করতে থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ পর্যন্ত স্মৃতিকে দলে নেয় বেঙ্গালুরু। তিন কোটি ৪০ লাখ টাকা দিয়ে কেনে তারা। হরমনপ্রীত তার প্রায় অর্ধেক দামে বিক্রি হয়েছে। মুম্বাই তাকে কিনেছে এক কোটি ৮০ লাখ টাকায়। উল্লেখ্য, ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীতের থেকে আরও ছয় জন ভারতীয় বেশি দাম পেয়েছেন।

ভারতীয়দের মধ্যে স্মৃতি এবং হরমনপ্রীত ছাড়াও কোটিপতি হয়েছেন দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেস, শেফালি বর্মা, পূজা বস্ত্রকর, রিচা ঘোষ, রেণুকা সিংহ ঠাকুর, যস্তিকা ভাটিয়া এবং দেবিকা দাহিয়া। বিদেশি ক্রিকেটারদের মধ্যে কোটিপতি হয়েছেন অ্যাশলে গার্ডনার, ন্যাট শিভার, বেথ মুনি, সোফি এক্লেস্টোন, এলিস পেরি, মারিজেন ক্যাপ, তাহলিয়া ম্যাকগ্রাথ, মেগ ল্যানিং, শবনিম ইসমাইল এবং অ্যামেলিয়া কের।

নিলামের মাঝে আরসিবি’র ক্রিকেট ডিরেক্টর মাইক হেসন বলেন, প্রত্যেকেই মন্ধানা এবং পেরির গুরুত্ব জানে। যে দুজনকে নিতে চেয়েছিলাম তাদের পেয়েছি। সঠিক মানের ক্রিকেটার পাওয়ার লক্ষ্য পূরণ হয়েছে। তবে একসঙ্গে মন্ধানা, পেরি এবং (সোফি) ডিভাইনকে পাওয়া স্বপ্নের মতো ব্যাপার। স্মৃতির অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে। তাই নেতৃত্ব দেওয়ার ব্যাপারে ও-ই এগিয়ে।

মন্ধানা বলেন, আমরা ছেলেদের আইপিএলের নিলাম দেখেছিলাম। কিন্তু মেয়েদের নিয়েও নিলাম হবে ভাবতে পারিনি। পুরো ব্যাপারটাই উত্তেজনার মতো। আরসিবি’র লম্বা ইতিহাস রয়েছে। অনেক সমর্থক। আশা করি সবাই মিলে একটা ভালো দল তৈরি করতে পারব।

দীপ্তি বলেন, সব নারী ক্রিকেটাররাই এই দিনটার জন্যে অপেক্ষা করছিল। আমি উত্তর প্রদেশের মেয়ে। সেই রাজ্যের দলের হয়েই খেলতে পারব ভেবে আনন্দ হচ্ছে।