NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

১৭৭ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক যুবককে জীবিত উদ্ধার


খবর   প্রকাশিত:  ০১ এপ্রিল, ২০২৫, ০৫:৩০ পিএম

>
১৭৭ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক যুবককে জীবিত উদ্ধার

তুরস্ক-সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে ধ্বংস হয়েছে হাজার হাজার ভবন। এসব ভবনের নিচে এখনও অনেকেই আটকে আছেন। তবে তারা জীবিত নাকি মৃত সেই তথ্য উদ্ধারের আগ পর্যন্ত জানার উপায় নেই। ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে যাওয়ায় এখন আটকে পড়া লোকজনকে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। তবে এর মাঝেই অলৌকিকভাবে জীবিত উদ্ধারের ঘটনাও ঘটছে আজ।

সোমবার তুরস্কের হতায়ে প্রদেশের ধসে যাওয়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে দেরিয়া একদোগান নামের ২৬ বছর বয়সী এক যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু বলছে, ভূমিকম্পের আঘাতে দক্ষিণাঞ্চলীয় হতায়ে প্রদেশের একটি ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে ওই যুবককে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। ভূমিকম্প আঘাত হানার প্রায় ১৭৭ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে, একই দিনে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদিয়ামান শহরের এক অ্যাপার্টমেন্টের ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার হয়েছে। দেশটির একজন মন্ত্রী বলেছেন, ধ্বংসাত্মক ভূমিকম্পে বিপর্যস্ত আদিয়ামান শহরের একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে আজ ছয় বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। ভূমিকম্প আঘাত হানার ১৭৮ ঘণ্টারও বেশি সময় পর ওই কিশোরী জীবিত উদ্ধার হয়েছে।

তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যম সিএনএন তুর্ক বলছে, মীরে নামের শিশুটির বয়স ছয় বছর। উদ্ধারকারীরা তার বড় বোনের কাছাকাছি পৌঁছেছেন। তবে এর আগে তুরস্কের পরিবহন মন্ত্রী আদিল কারাইসমাইলোগলু শিশুটির বয়স চার বছর বলে জানিয়েছিলেন।