NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

টিম ডিরেক্টর সুজন ফিরলেও ফিরছেন না শ্রীরাম


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৫, ০৩:০৭ এএম

>
টিম ডিরেক্টর সুজন ফিরলেও ফিরছেন না শ্রীরাম

চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজের আগে প্রধান কোচ হয়ে ফিরছেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে  এখনও সহকারী কোচ নিশ্চিত হয়নি টাইগারদের। দৌড়ে সবার আগে ছিলেন শ্রীধরন শ্রীরাম। তবে শনিবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানালেন, সহকারী কোচ হিসেবে শ্রীরামকে পাওয়ার সম্ভাবনা কম।

জালাল ইউনুস তার বনানীর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘শ্রীরামকে পাওয়ার সুযোগ কম। কারণ সে অ্যাভেইলেবল নয়। মূলত সে বিসিবির শর্তে আগ্রহী নয়।’ 

নতুন সহকারী কোচ যিনি হবেন তিনি ব্যাটিং নির্ভর হবেন বলে আভাস দিয়ে জালাল ইউনুস বলেন, ‘সহকারী কোচের নিয়োগ ইংল্যান্ড সিরিজের আগে হচ্ছে না। সহকারী কোচ ব্যাটিং নির্ভরই হবে। ইংল্যান্ড সিরিজের আগে সহকারী কোচ পাওয়ার সম্ভাবনা কম।’

এসিকে শ্রীরাম না ফিরলেও টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজন জাতীয় দলে ফিরছেন বলে জানিয়েছেন জালাল ইউনুস। তার কাছে জানতে চাওয়া হয়েছিল সুজন ফিরছেন নাকি অন্যকেউ জবাবে জালাল বলেন, ‘এই সিদ্ধান্ত বোর্ড থেকেই আসে। তারপরেও ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব। আমার মনে হয় তারই থাকা উচিত। টিম ডিরেক্টর থাকলে তো অবশ্যই তারই থাকা উচিত।’
যদিও ভারত সিরিজে দলের সঙ্গে ছিলেন না সুজন। 

এছাড়া ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘ইংল্যান্ড সিরিজের আগে আনুষ্ঠানিক কোনো ক্যাম্প থাকবে না। ২৪ অথবা ২৫ তারিখ একটা প্রস্তুতি ম্যাচ খেলবে। সিরিজের জন্য দল ঘোষণা করা হবে দুই-এক দিনের মধ্যেই।’