NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

আলিয়া-রণবীরকে পেছনে ফেলল সিদ্ধার্থ-কিয়ারা


খবর   প্রকাশিত:  ১১ এপ্রিল, ২০২৫, ০২:১৭ এএম

>
আলিয়া-রণবীরকে পেছনে ফেলল সিদ্ধার্থ-কিয়ারা

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির রাজকীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মাদনা তুঙ্গে। বিদ্যুৎ গতিতে ভাইরাল হচ্ছে তাদের বিয়ের ছবি। 

এতদিন পর্যন্ত ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি সংখ্যক লাইক পাওয়া ভারতীয় পোস্ট ছিল আলিয়ার বিয়ের পোস্ট। তাকে হারিয়ে দিল কিয়ারার বিয়ের পোস্ট। এখনও পর্যন্ত ১৪ লাখ ৬২ হাজারের বেশি লাইক পেয়েছে এই পোস্ট। পিছিয়ে নেই সিদ্ধার্থের বিয়ের পোস্টও। তাতেও ১০ লাখের ওপর লাইক পড়েছে।

dhakapost

বুধবার জয়সলমেরের সূর্যগড় দুর্গে সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। বিয়ের ছবি শেয়ার করে কিয়ারা লিখেন, ‘আমাদের সারা জীবনের পারমানেন্ট বুকিং হয়ে গেল। এই নতুন যাত্রাপথে আপনাদের সবার আশীর্বাদ চাই’। একই বার্তা উঠে এলো সিদ্ধার্থের ইনস্টাগ্রামের ওয়ালে। 

চলতি বছরের এপ্রিল মাসের ১৪ তারিখ বিয়ে করেন আলিয়া আর রণবীর। আলিয়ার সেই পোস্টে ১৩ লাখ ১২ হাজারের বেশি লাইক পড়েছিল। আলিয়াকে হারিয়ে দিলেন কিয়ারা। ফলোয়ার সংখ্যার বিচারে কিয়ারার চেয়ে অনেক এগিয়ে আলিয়া। যেখানে কিয়ার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা মাত্র ২৭ মিলিয়ন, সেখানে আলিয়াকে ইনস্টায় ফলো করেন ৭৯ মিলিয়ন নেটিজেন। 

খুব বেশি পিছিয়ে নেই ক্যাটরিনা কাইফও। নায়িকার বিয়ের পোস্টে ১২.৬২ মিলিয়ন লাইক পড়েছিল। অনুষ্কা-বিরাট বা প্রিয়াঙ্কা-নিকের মতো গ্লোবাল সেলেবরাও সিড-কিয়ারার কাছে গো-হারান হেরেছেন। অনুষ্কার বিয়ের পোস্ট লাইক পেয়েছিল ৩.৪৪ মিলিয়ন, অন্যদিকে প্রিয়াঙ্কার বিয়ের পোস্টে লাইক করেছিল ৫.৭৩ মিলিয়ন নেটিজেন।