NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ভূমিকম্পের ১০১ ঘণ্টা পর তুরস্কে জীবিত উদ্ধার ৮


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:২০ পিএম

>
ভূমিকম্পের ১০১ ঘণ্টা পর তুরস্কে জীবিত উদ্ধার ৮

কয়েক দশকের ভয়াবহ ভূমিকম্পের পর ৪ দিন, কিংবা ঘণ্টার হিসেবে ১০০ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে। প্রবল ঠান্ডা, খাদ্য-পানির অভাবে ধ্বংসাবশেষে আটকা পড়ে থাকা হাজার হাজার মানুষের জীবিত থাকার আশাও শেষ হয়ে আসছে।

কিন্তু তারপরও, এখনও তুরস্কের বিভিন্ন শহরে ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হচ্ছে অনেককে। শুক্রবার সকালের দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ইসকেনদেরুনের একটি ভবনের ধ্বংসাবশেষ থেকে এক পরিবারের ৬ জন সদস্য এবং ভূমিকম্পের এপিসেন্টার কাহরামানমারাশ থেকে সহোদর ২ কিশোরীকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা মুরাত বায়গুল সাংবাদিকদের জানান, ইসকেনদেরুন থেকে উদ্ধার করা ৬ জন একই পরিবারের সদস্য। যে অ্যাপার্টমেন্ট ভবনে তারা বাস করতেন, ভূমিকম্পে সেটি ধসে পড়লেও সৌভাগ্যক্রমে ভবনের খুব ক্ষুদ্র একটি অংশ অক্ষত ছিল। সেখানেই গাদাগাদি করে ছিলেন তারা।  

বায়গুল আরও জানান, সামান্য আঘাত ও শারীরিক দুর্বলতা ব্যতীত এই ছয়জনের আর কোনো গুরুতর সমস্যা নেই।

এই ঘটনার কাছাকাছি সময়ে কাহরামানমারাশ থেকে উদ্ধার করা হয়েছে দুই কিশোরীকে। সম্পর্কে তারা ‍বোন—একজনের বয়স ১৫, অপরজনের ১৩ বছর।

দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের আনতায়লা পৌর শাখা এক বিবৃতিতে জানিয়েছে, ধসে পড়া বিভিন্ন ভবনের ধংসাবশেষের নিচে চাপা পড়া জীবিতদের খুঁজতে সিসমিক সেন্সর ব্যবহার করছেন দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের উদ্ধারকর্মীরা। সেই সেন্সরের মাধ্যমে কাহরামানমারাশ শহরের এক এলাকার একটি ধসে পড়া ভবনে দু’বোনের সন্ধান পাওয়া যায়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দু’বোনের মধ্যে একজন সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। উভয়কেই উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। ওই ভূমিকম্পের ১৫ মিনিট পর ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি বড় ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তাৎক্ষণিক এক বিবৃতিতে বলা হয়, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় কাহরামানমারাস প্রদেশের গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

গত কয়েক দশকের মধ্যে ঘটা ভয়াবহ ভূমিকম্পে ইতোমধ্যে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে।