NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩০ পিএম

>
কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ইকবাল (৫১) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উদ্ধার করে নিয়ে আসা কারারক্ষী মো. শাকিল জানান, নিহত ব্যক্তি কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কারাবন্দি ছিলেন। ভোরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের হাজতি নম্বর ১৭১৯/এ। বাবা আব্দুল হান্নান। নিহতের পূর্ণাঙ্গ ঠিকানা এখনো জানা যায়নি। কারা কর্তৃপক্ষ বিস্তারিত জানাবেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।