NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মোদির সার্টিফিকেটের তথ্য দিতে নারাজ গুজরাট বিশ্ববিদ্যালয়


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:০৭ পিএম

>
মোদির সার্টিফিকেটের তথ্য দিতে নারাজ গুজরাট বিশ্ববিদ্যালয়

তথ্য অধিকার আইনে নরেন্দ্র মোদির ডিগ্রি সার্টিফিকেটের বিস্তারিত জানতে চেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ নিয়ে এবার গুজরাট হাইকোর্টের কাছে জবাব দিল গুজরাট বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি জানিয়েছে, ‘এতে প্রধানমন্ত্রীর গোপনীয়তা প্রভাবিত হচ্ছে।’  

বৃহস্পতিবার গুজরাট হাইকোর্টে এর ওপরে চলছিল শুনানি। গুজরাট বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সলিসিটার জেনারেল তুষার মেহতা উপস্থিত ছিলেন আদালতে। আর তিনিই জানান যে, এই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর গোপনীয়তা প্রভাবিত হচ্ছে। 

তিনি জানান, বিশ্ববিদ্যালয়কে বাধ্য করা যাবে না এই তথ্য পেশ করতে। আদালতে তুষার মেহতা বলেন, ‘গণতন্ত্রে, ওই অফিসের অধিষ্ঠাতা শিক্ষিত হোন বা অশিক্ষিত হোন। বিষয়টি নিয়ে জনতার কোনো আগ্রহ নেই, এতে প্রধানমন্ত্রীর গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হবে।’ 

এর আগে, সিআইসি থেকে নির্দেশ আসে প্রধানমন্ত্রীর পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে। এছাড়াও গুজরাট বিশ্ববিদ্যালয়ের পাবলিক ইনফরমেশন অফিসার এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাবলিক ইনফরমেশন অফিসারকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট পেশ করার কথা। প্রধানমন্ত্রীর স্নাতক ও স্নাতোকোত্তরের সার্টিফিকেট পেশ করার কথা বলা হয়। 

উল্লেখ্য, নির্বাচনী হলফনামা বা বিভিন্ন নথিতে নরেন্দ্র মোদি জানিয়েছেন, তিনি ১৯৭৮ সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। ১৯৮৩ সালে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর পাস করেন। এদিকে তথ্য অধিকার আইনে মোদির সার্টিফিকেট দেখতে চাওয়া নিয়ে তুষার মেহতা জানান, সেই সার্টিফিকেট আদালতে দেখাতে কোনো সমস্যা নেই, তবে এতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দিক প্রভাবিত হবে। সলিসিটার জেনারেল আদালতে বলেন, ‘কারোর শিশুসুলভ ও দায়িত্বজ্ঞানহীন কৌতূহল নিবারণ করতে এমন তথ্য পেশ করতে পারি না আমরা। এটা মনে রাখতে হবে যে, যে তথ্য জানতে চাওয়া হয়েছে, তা তার (মোদি) জনমানসে ছবির সঙ্গে সম্পর্কিত নয়।,