NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

জাদেজার আঙুলে মলম লাগানো নিয়ে বিতর্ক


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৬:৫৩ পিএম

>
জাদেজার আঙুলে মলম লাগানো নিয়ে বিতর্ক

দিনেই আলোচনায় ছিলেন জাদেজা। তবে এবার তাকে নিয়ে বিতর্কও তৈরি হলো।  

বল করার আগে আঙুলে মলম লাগিয়েছিলেন রবিন্দ্র জাদেজা। আর বিতর্ক মূলত তাতেই। অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যম মলম লাগানোর ছবি পোস্ট করে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে।   

তারা লিখেছে- অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচের এই ছবি অনেক প্রশ্ন তুলে দিয়েছে। এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

কিন্তু কী লাগাচ্ছিলেন জাদেজা? ভারতীয় বোর্ডের দিক থেকে সংবাদ সংস্থা পিটিআইকে জানানো হয়েছে যে, আঙুলে ব্যথা রয়েছে জাদেজার। সে কারণে ব্যথা কমানোর মলম লাগাচ্ছিলেন তিনি। 

বলে থুতু লাগানো বন্ধ করে দিয়েছে আইসিসি। বল পালিশ করতে এখন ঘাম ব্যবহার করেন ক্রিকেটাররা। ভারতীয় দল অন্য কিছু ব্যবহার করছে কি না তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অস্ট্রেলিয়ার সমর্থকরা। ২০১৮ সালে বল বিকৃতির অভিযোগ উঠেছিল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধে। নির্বাসিত ছিলেন তারা। পরে অস্ট্রেলিয়া দলে ফিরলেও ওয়ার্নারকে নেতৃত্বে ফেরানো হয়নি। স্মিথকে যদিও সহ-অধিনায়ক করা হয়।