NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

‘চীনের হুমকি নিয়ে সতর্ক আছে যুক্তরাষ্ট্র’


খবর   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ০৩:১৬ এএম

>
‘চীনের হুমকি নিয়ে সতর্ক আছে যুক্তরাষ্ট্র’

যুক্তরাষ্ট্রের আকাশে গত সপ্তাহে একটি গোয়েন্দা বেলুন উড়তে দেখা যায়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দাবি করেন, এটি চীনের গোয়েন্দা বেলুন। যেটি যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার উপর নজরদারি চালাচ্ছিল। যদিও চীন এ দাবি অস্বীকার করে। তারা জানায়, এটি আবহাওয়া বিষয়ক বেলুন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, চীনের কাছ থেকে গুপ্তচরবৃত্তিসহ নানান ধরনের চ্যালেঞ্জ পেয়ে থাকে যুক্তরাষ্ট্র। কিন্তু এসব হুমকি নিয়ে সতর্ক ও জ্ঞাত আছেন তারা।

যুক্তরাষ্ট্রের মন্টেনায় গত সপ্তাহে টানা কয়েকদিন একটি রহস্যময় বেলুন উড়তে দেখা যায়। বেলুনটি নিয়ে চিন্তিত হয়ে পড়েন মার্কিন কর্মকর্তারা। বিষয়টি প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়। ওই সময় সিদ্ধান্ত নেওয়া হয় এটি গুলি করে ভূপাতিত করা হবে। কিন্তু বেলুনের ধ্বংসাবশেষ নিচে পড়ে সাধারণ মানুষ আহত বা ক্ষতিগ্রস্থ হতে পারেন এমন আশঙ্কা থেকে এই পরিকল্পনা প্রথমে বাদ দেওয়া হয়। কিন্তু গত শনিবার ক্ষেপণাস্ত্র ছুড়ে এটি ভূপাতিত করা হয়।

গোয়েন্দা বেলুন পাঠানোর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন তার চীন সফর বাতিল করেন। তবে বেলুন ভূপাতিত এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফর বাতিলের তীব্র সমালোচনা করেছে চীন।