NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ভারতে ৩০ হাজার কর্মী নিয়োগ করবে এই বহুজাতিক সংস্থা


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ০৭:১১ এএম

>
ভারতে ৩০ হাজার কর্মী নিয়োগ করবে এই বহুজাতিক সংস্থা

চারিদিকে শুধু ছাঁটাইয়ের খবর। একের পর এক বহুজাতিক সংস্থা ব্যয় সংকোচনের অজুহাতে গণছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে। বিশ্বজুড়ে মন্দার ইঙ্গিত। এর মধ্যেই আশার আলো দেখাল বহুজাতিক সংস্থা পিডব্লিউসি। ভারতে তারা আরো ৩০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে।

বহুজাতিক সংস্থা প্রাইস ওয়াটার হাউস কুপারস (পিডব্লিউসি) ভারতে ব্যবসা বাড়াতে চায়। আর তাই সংস্থাটির আমেরিকা ও ভারতের শীর্ষ কর্মকর্তারা যৌথ সিদ্ধান্ত নিয়েছেন, আগামী পাঁচ বছরে আরো ৩০ হাজার কর্মী নিয়োগ হবে। বর্তমানে ভারতে সংস্থাটিতে ৫০ হাজার কর্মী কাজ করেন। আগামী পাঁচ বছরে মোট কর্মী সংখ্যা ৮০ হাজার করার পরিকল্পনা রয়েছে তাদের।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, পিডব্লিউসি আমেরিকা ও পিডব্লিউসি ভারতের শীর্ষ কর্মকর্তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে সংস্থার ক্লায়েন্টদের আরো ভালো পরিষেবা দেওয়া হবে। আর তাই অতিরিক্ত কর্মী প্রয়োজন।  

এবিষয়ে পিডব্লিউসি ভারতের চেয়ারপারসন সঞ্জীব কৃষ্ণা বলেন, আমরা ভারতের প্রবৃদ্ধির গল্পে একটি অর্থপূর্ণ ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান করতে এবং দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের পথ তৈরি করতে আমরা ক্লায়েন্ট এবং স্টেকহোল্ডারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।

লন্ডনভিত্তিক অডিটিং এবং কনসাল্টিং ফার্ম পিডব্লিউসি ২০২২ সালে ভারতে তিনটি অফিস চালু করেছে। ভুবেনেশ্বর, জয়পুর এবং নয়দা চালু করা এসব অফিসের মাধ্যমে যোগ্যতাসস্পন্ন জনবল নিয়োগ করাই কোম্পানির লক্ষ্য।