NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

রোষের মুখে অক্ষয় কুমার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:২২ পিএম

>
রোষের মুখে অক্ষয় কুমার

সাধারণত দেশপ্রেমের জন্য খবরে থাকেন তিনি। তবে এবার একেবারে উল্টো কারণে শিরোনামে। ভারতের মানচিত্রের উপর দিয়ে হাঁটছেন। তা দেখে চটেছেন ভক্তরা। সামাজিকমাধ্যমে একের পর এক কটাক্ষের শিকার বলিউড তারকা অক্ষয় কুমার।

একটি উড়োজাহাজ সংস্থার জন্য নতুন বিজ্ঞাপনে অভিনয় করেছেন অক্ষয় কুমার। একই বিজ্ঞাপনে অভিনয় করেছেন দিশা পটানি, নোরা ফাতেহি, মৌনি রায়ও।

সেই বিজ্ঞাপনে দেখা যায়, একটি প্রতীকী গ্লোবের উপর দিয়ে হাঁটছেন তারা সবাই। সামাজিকমাধ্যমে সেই বিজ্ঞাপনের ভিডিও শেয়ার করেন ‘রাম সেতু’ খ্যাত অভিনেতা। ভিডিও পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই আমজনতার রোষের মুখে পড়েন অক্ষয়। ভারতের মানচিত্রের উপর দিয়ে হেঁটে দেশকে চূড়ান্ত অপমান করছেন তিনি, অভিযোগ সাধারণ মানুষের। 

কীভাবে এমন কাজ করলেন তিনি? অভিনেতার উদ্দেশে প্রশ্ন ভক্তদের। কেউ কেউ আবার এই সুযোগে অক্ষয়কে কানাডার নাগরিক বলে খোঁচা দিতেও ছাড়েননি। তাদের বক্তব্য, কানাডার নাগরিক হয়ে ভারতমাতার প্রতি শ্রদ্ধা জাগবে কী করে!