NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ভূমিকম্পের আগের এবং পরের ছবিতে দেখুন ধ্বংসযজ্ঞ


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:২৩ পিএম

>
ভূমিকম্পের আগের এবং পরের ছবিতে দেখুন ধ্বংসযজ্ঞ

ইতিহাসের ভয়াবহতম ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে পড়েছে তুরস্ক ও সিরিয়া। সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির সংখ্যা ১ হাজার ৫০০ জন ছাড়িয়ে গেছে।

দুই ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক-সিরিয়ায় হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই ধ্বংসযজ্ঞের তুলনা করে ভূমিকম্পের আগের অক্ষত এবং ভূমিকম্প পরবর্তী ধ্বংসস্তূপে পরিণত হওয়া তুরস্কের কিছু ভবনের ছবি প্রকাশ করেছে।

সিরিয়ার সীমান্ত লাগোয়া তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গজিয়ানতেপ শহর ছিল প্রথম ভূমিকম্পটির কেন্দ্রস্থল। সেখানকার ইসকেনদেরান শহরের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। যেখানে এই শহরের কিছু ভবন ভূমিকম্পের পর কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তা দেখা যাচ্ছে।

dhakapost
গজিয়ানতেপের বেশিরভাগ দোকানপাট ও বাড়িঘর ধসে পড়েছে এবং আশপাশের রাস্তাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এদিকে, সহস্রাধিক মানুষের প্রাণ কেড়ে নেওয়া ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কের দক্ষিণাঞ্চলে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে রিখটার স্কেলে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, সোমবার স্থানীয় সময় বেলা ১টা ২৪ মিনিটে দ্বিতীয় দফায় কেঁপে উঠেছে তুরস্ক। দ্বিতীয় দফায় আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫।

dhakapost
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই ধ্বংসযজ্ঞের তুলনা করে ভূমিকম্পের আগের অক্ষত এবং ভূমিকম্প পরবর্তী ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনের ছবি প্রকাশ করেছে

অগভীর এই ভূমিকম্প তুরস্কের একিনোজু শহরের চার কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে আঘাত হেনেছে। এতে আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিছু ভবন দ্বিতীয় ভূমিকম্পে একেবারে মাটিতে ধ্বংস হয়েছে।