NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ২, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ দুর্নীতিমুক্ত থাকে : তোফায়েল আহমেদ


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০১:১১ এএম

আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশ দুর্নীতিমুক্ত থাকে : তোফায়েল আহমেদ

ঢাকা: আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই মানুষের জন্য কিছু করে। আর বিএনপি ক্ষমতায় আসলে মানুষের ওপর নির্যাতন করে। তাই বিএনপির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে দাঁড়িয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে।

আজ রবিবার বিকেলে সদর উপজেলার শীবপুর ইউনিয়নের শান্তির হাট বাজারে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, ‘দেশের মানুষ জানে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই তারা কিছু পায়। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশ দুর্নীতিমুক্ত থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। গ্রামকে শহরে রূপান্তরিত করেছেন।’

‘আজকে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে অভূতপূর্ব উন্নতি হয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। আমরা স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি। ২০৪১ সালের মধ্যে আমরা একটি উন্নত রাষ্ট্রে পরিণত হব।’

বর্ষীয়ান এই রাজনীতিক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী সব বাধা উপেক্ষা করে বাংলার মানুষকে পদ্মা সেতু উপহার দিয়েছেন। আজকে দক্ষিণাঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগব্যবস্থা সহজ হয়েছে।’

পরে তিনি ধনিয়া ইউনিয়নে বিভিন্ন পথসভায় বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ প্রমুখ। সূত্র : বাসস।