NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

শুভমানকে বিয়ের প্রস্তাব : তরুণীর প্ল্যাকার্ডে ছেয়ে গেছে বিলবোর্ড


খবর   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ০৭:০৭ এএম

>
শুভমানকে বিয়ের প্রস্তাব : তরুণীর প্ল্যাকার্ডে ছেয়ে গেছে বিলবোর্ড

অসাধারণ ফর্ম ও রেকর্ডগড়া ইনিংসে দুর্দান্ত সময় পার করছেন ভারতীয় তরুণ ব্যাটার শুভমান গিল। তার ব্যাটিং নৈপুণ্যে গত ১৮ জানুয়ারি শেষ হওয়া সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত। সিরিজ নির্ধারণী ম্যাচটিতে ডাবল সেঞ্চুরি করেন শুভমান। একইসঙ্গে ওই ইনিংসে ভারতীয় ব্যাটার হিসেবে সবচেয়ে কম ম্যাচ (১৯) খেলে তিনি এক হাজার রান পূর্ণ করেন।

মাঠের বাইরেও শুভমানের সময় কেমন যাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। কেননা, এই ড্যাশিং ব্যাটসম্যানের সঙ্গে সারা নামের এক তরুণীর সম্পর্কের গুঞ্জন উঠেছে। তবে সেটি নায়িকা সারা নাকি সচিন টেন্ডুলকারকন্যা সারা তা নিয়ে দ্বিধায় রয়েছেন ভক্তরা। এছাড়া, দর্শক গ্যালারি থেকেও তিনি পাচ্ছেন একের পর এক বিয়ের প্রস্তাব।

ভারত-নিউজিল্যান্ডের ম্যাচ চলাকালে এক ক্রিকেটপ্রেমী তরুণী গ্যালারি থেকে একটি প্ল্যাকার্ড তুলে ধরেন। ড্যাটিং অ্যাপসের উদ্দেশ্যে তাতে লেখা ছিলো ‘শুভমানের সঙ্গে আমার ম্যাচ করিয়ে দিন’।  সে ভক্তকে পরে অবশ্য সামাজিক মাধ্যমে শুভমান উত্তর দিয়েছেন। প্ল্যাকার্ড ধরা সেই ছবিটি ভাইরাল হয়ে যায় ঝড়ের গতিতে। ফলে নিজেদের প্রচারের সুযোগ পেয়ে যায় ড্যাটিং অ্যাপ কোম্পানি। 

তারই ধারাবাহিকতায় অ্যাপ কর্তৃপক্ষ বর্তমানে ভারতীয় দলের অবস্থানরত নাগপুরে বিলবোর্ড টাঙিয়েছে। সেখানে শুভমানের উদ্দেশ্যে তরুণীর প্ল্যাকার্ড ধরা ছবিটি দিয়ে পাশে লেখা হয়েছে ‘শুভমান, এ দিকেও একটু দেখুন’।

বিজ্ঞাপনটি চোখে পড়েছে ভারতীয় দলের সদস্যদের। এ নিয়ে রসিকতায় মেতেছেন সতীর্থ রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আরো এক ধাপ এগিয়ে উমেশ যাদব সামাজিক মাধ্যমে পোস্ট করে বসেছেন। সেখানে বিলবোর্ডের ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘গোটা নাগপুর বলছে এখন। শুভমান গিল, এ বার তো দেখো’।

এরপর রসিকতায় জবাব দিয়েছেন শুভমানও। ড্যাটিং অ্যাপ ব্যবহার করে বানানো একটি ভিডিওতে তিনি জানান, ‘আমি দেখে নিয়েছি। তুমিও দেখভাল করো’।