NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চিলিতে শতাধিক দাবানলে নিহত ২৩, আহত ৯৭৯


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৩, ১১:৫১ এএম

>
চিলিতে শতাধিক দাবানলে নিহত ২৩, আহত ৯৭৯

দক্ষিণ আমেরিকার দেশ চিলির বিভিন্ন স্থানে শতাধিক দাবানলে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। দাবানলের ঘটনায় আহত হয়েছেন ৯৭৯ জন। দাবানল থেকে রক্ষায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ১ হাজার ১০০ জনকে।

স্থানীয় সময় শনিবার (৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া দাবানল নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে বিভিন্ন এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে, অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। তবে আগুন ছড়িয়ে যাওয়া বন্ধ করে আমরা কাজ করে যাচ্ছি। 

চিলির জাতীয় বনবিভাগ সংস্থা কোনাফ জানিয়েছে, ২৩১টি দাবানলের মধ্যে অন্তত ৮১টি জ্বলছে। বাকিগুলো মোটামুটি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তবে শনিবার আরো অন্তত ১৬টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে উল্লেখ করে কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ গোলার্ধের কোনো কোনো অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে পৌঁছেছে। দাবানলে অন্তত ৪৪ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। 

এদিকে দাবানল নিয়ন্ত্রণে চিলিকে প্লেন ও অগ্নিনির্বাপকর্মী দিয়ে সাহায্য করার কথা বলেছে স্পেন, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, ইকুয়েডর, ব্রাজিল, ভেনিজুয়েলা।