NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আদর্শ নাগরিক তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৪২ এএম

>
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আদর্শ নাগরিক তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আদর্শ নাগরিক তৈরিতে অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি আগামীকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) ‘বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৮ম জাতীয় সম্মেলন’ উপলক্ষে আজ এক বাণীতে এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিয়ে সোনার মানুষ সৃষ্টি করতে পারলে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রতিকূল রাজনীতির স্রোত ঠেলে এগিয়ে চলেছেন দুর্বার গতিতে। তার লক্ষ্য ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করা।

আবদুল হামিদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত অন্যতম শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটি দেশব্যাপী সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিশু কিশোরদের প্রতিভা বিকাশে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আদর্শ নাগরিক তৈরিতে অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে- এটাই সকলের প্রত্যাশা।