NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

রোনালদোর ওপর আল নাসের ভক্তদের ক্ষোভ


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৯:১১ এএম

>
রোনালদোর ওপর আল নাসের ভক্তদের ক্ষোভ

সৌদি আরবে সমালোচনার মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসের ক্লাবের হয়ে অভিষেক হয়ে গিয়েছে ‘সিআর সেভেন’-এর। ক্লাবের হয়ে এখনও গোল পাননি তিনি। সৌদি আরব সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হার মানে আল নাসের। আর ম্যাচ হারায় ফাইনালের ছাড়পত্র পায়নি রোনাদোর ক্লাব। 

সেই ম্যাচে গোলের সুযোগ নষ্ট করেন পর্তুগিজ নায়ক। ম্যাচের শেষে আল নাসের কোচ রুডি গার্সিয়া রোনালদোর গোল নষ্ট নিয়ে মন্তব্য করেন। রোনালদো যদি সুযোগের সদ্ব্যবহার করতে পারতেন, তাহলে আল নাসেরকে হারতে হত না। 

সেই ম্যাচের শেষে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আল নাসের ভক্তরা রোনালদোর খেলা নিয়ে সন্তুষ্ট নন। তারা রোনালদোর জার্সির ওপর দিয়ে হেঁটে চলে যান। এর মধ্যেই স্পেনীয় সংবাদ মাধ্যম মার্কার খবর রোনালদোর ওপরে ক্ষোভ জমছে আল নাসের ভক্তদের। 

মার্কার খবর অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, একজন ক্ষিপ্ত হয়ে রোনালদোর তীব্র নিন্দা করছেন। সেই লোকটির দাবি তিনি আল নাসের ক্লাবের ডিরেক্টর। দলের হার মেনে নিতে পারেননি তিনি। 

আল নাসের ক্লাবের ডিরেক্টর পরিচয় দেওয়া লোকটি বলেন, এখান থেকে বেরিয়ে যাও। আরও বলেন, দুইশ মিলিয়ন খরচ করে এনেছি ওকে আর ও জানে কেবল সি..ইউ বলতে। এটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। 

এদিকে রোনালদোর নতুন কোচ রুডি গার্সিয়া বলছেন, তাতে রোনালদোকে নিয়ে জল্পনা বাড়তে পারে। 

রুডি গার্সিয়া বলেন, রোনালদোর সংযোজন ক্লাবের জন্য ইতিবাচক দিক। রোনালদো খেললে প্রতিপক্ষের ডিফেন্ডাররা ওকে নিয়ে তটস্থ থাকে। ডিফেন্ডারদের সরিয়ে নিয়ে যায়। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার। আল নাসেরে ও নিজের কেরিয়ার শেষ করবে না।