NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ফাইনালের পর স্ত্রীকে কী ইঙ্গিত করেছিলেন মেসি?


খবর   প্রকাশিত:  ১১ নভেম্বর, ২০২৪, ০৩:১৫ এএম

>
ফাইনালের পর স্ত্রীকে কী ইঙ্গিত করেছিলেন মেসি?

কাতার বিশ্বকাপে লিওনেল মেসির স্বপ্নপূরণ হয়েছে। কিন্তু এই জয়ের সঙ্গে সঙ্গে গ্যালারিতে স্ত্রী আন্তোনেল্লার দিকে কী ইঙ্গিত করেছিলেন মেসি? বহুদিন পর সে প্রশ্নের জবাব দিলেন খোদ মেসিই।  

নিজ দেশের এক অনুষ্ঠানে মেসি জানালেন সেদিন ওই উদযাপনের মাধ্যমে তিনি তার স্ত্রীকে বোঝাতে চেয়েছিলেন, কাজ শেষ। 

কিন্তু এরপর আবার প্রশ্ন ওঠে কেন তিনি বলেছিলেন কাজ শেষ। জবাবে মেসি বলেন, কারণ, ওটাই শেষ ছিল। অনেক কষ্ট, অনেক অপেক্ষার পর বিশ্বকাপ জয়। দেশের হয়ে খেলতে নেমে অনেক কষ্ট পেতে হয়েছে। ফাইনাল হেরেছিলাম। অনেকে আমার সমালোচনা করেছিল। আমার পরিবারকে আরও বেশি কষ্ট সহ্য করতে হয়েছিল। কিন্তু কাজ শেষ। আমরা কোপা আমেরিকা, বিশ্বকাপ জিতেছি। আর কিছু বাকি নেই। 

২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিরুদ্ধে ০-১ গোলে হেরে গিয়েছিলেন মেসিরা। ২০০৭, ২০১৫ এবং ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে উঠেও হারতে হয়েছিল আর্জেন্টিনাকে। ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতেন মেসি। গত বছর কাতারে জেতেন বিশ্বকাপ। 

কাতার বিশ্বকাপে মেসিদের শুরুটা ভালো হয়নি। সৌদি আরবের কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। তারপর থেকেই ঘুরে দাঁড়ান মেসিরা। একের পর এক ম্যাচ জিততে থাকেন। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে টাইব্রেকারে ম্যাচ জেতে আর্জেন্টিনা। ৩-৩ গোলে নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ের খেলা শেষ হয়। নিজেদের দলের হয়ে মেসি এবং কিলিয়ান এমবাপে গোল করেন। শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়ে হেরে যায় ফ্রান্স।