NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ জরুরি অবস্থা শেষ হবে ১১ মে : হোয়াইট হাউস


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৬ এএম

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ জরুরি অবস্থা শেষ হবে ১১ মে : হোয়াইট হাউস

আর্ন্তজাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রে তিন বছর আগে কোভিড-১৯ মহামারি মোকবেলায় জারি করা জরুরি অবস্থা আগামী ১১ মে আনুষ্ঠানিকভাবে শেষ হবে। হোয়াইট হাউস সোমবার এ কথা বলেছে।
তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়ে জারি করা এবং ২০২০ সালের জানুয়ারিতে কার্যকর হওয়া উভয় ফেডারেল জরুরি অবস্থার অবসানের পর এসব তহবিল কোভিডের ওষুধে ভুর্তকি, চিকিৎসা বীমা এবং মহামারি সংক্রান্ত অন্যান্য সরকারি সহায়তায় ব্যয় করা হবে।
এদিকে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণকারী বিরোধী রিপাবলিকানরা একটি বিল প্রস্তুত করছে, যেখানে জাতীয় জরুরি অবস্থা ১ মার্চ এবং জনস্বাস্থ্য জরুরি অবস্থা ১১ এপ্রিল অবসান করার কথা বলা হচ্ছে।
কিন্তু এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, আকস্মিকভাবে এ দু’টি জরুরি অবস্থা তুলে নিলে স্বাস্থ্য ব্যবস্থা ও সরকারি কার্যক্রমে এর ব্যাপক প্রভাব পড়বে। বিবৃতিতে আরো বলা হয়, এর ফলে স্বাস্থ্য ব্যবস্থায় অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা তৈরি হবে। এছাড়া জরুরি অবস্থা তুলে নিতে যে ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে এর কারণ হিসেবে বলা হয়েছে, জরুরি অবস্থা তুলে নেয়ার পর সমস্যাপূর্ণ মার্কিন-মেক্সিকান সীমান্তে যে প্রভাব পড়বে তার প্রস্তুতির জন্যে সরকারকে সময় দেয়া।