NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

আজকের বাংলাদেশ বদলে গেছে: প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ অক্টোবর, ২০২৪, ০৪:৩৩ এএম

আজকের বাংলাদেশ বদলে গেছে: প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজকের বাংলাদেশ বদলে গেছে। দেশে স্থিতিশীলতা রয়েছে।‘ আজ মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এক শ্রেণির বুদ্ধিজীবী আছে যারা সব সময় দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে চায়।’ তিনি আরো বলেন, ‘কে কোন দলের মেয়র তা দেখে কোনো বরাদ্দ দেয়নি সরকার। আমরা মানুষকে মানুষ হিসেবে দেখেছি। দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি।’

মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ হিসেবে করোনার মধ্যেও গৃহহীনদের জন্য ঘর তৈরির কাজ চলেছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের ইতিহাসে একমাত্র আওয়ামী লীগই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে।