NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

পালাব না, প্রয়োজনে ফখরুলের বাসায় উঠব : সেতুমন্ত্রী


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৪:২৩ এএম

পালাব না, প্রয়োজনে ফখরুলের বাসায় উঠব : সেতুমন্ত্রী

ঢাকা: বিএনপি নেতাদের সরকার পালানোর পথ পাবে না মন্তব্যের জেরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা পালাব না, প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠব।’

আজ রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজশাহী মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি এখন সরকারকে পালাতে বলে। সরকার নাকি পালানোর পথ খুঁজে পাবে না। ফখরুল সাহেব আপনারা তো পালিয়ে আছেন। তারেক রহমান আর রাজনীতি করবেন না, মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে আছেন। দণ্ডিত পলাতক আসামি আপনাদের নেতা। তারেক রহমান পালিয়ে বেড়ান। আমরা পালাতে জানি না।’

তিনি আরো বলেন, ‘এই দেশে জন্ম নিয়েছি, এই দেশেই মরব। পালাব না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। কি, জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁওয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠব।’

সেতুমন্ত্রী বলেন, ‘বড় জ্বালা, জ্বালা। অন্তর জ্বালা। জ্বালায় জ্বালায় মরে। পদ্মা সেতুর জ্বালা যেতে না যেতে আরেক জ্বালা, কী জ্বালা! মেট্রো রেল। মেট্রো রেলের পর আরেক জ্বালা আসছে বঙ্গবন্ধু টানেল। নদীর তলদেশে টানেল। জ্বালারে জ্বালা অন্তর জ্বালা।’

তিনি বলেন, ‘আজকের এই জনসভা জনসভা নেই, জনসমুদ্রে পরিণত হয়েছে। এই মাঠে যত লোক, তার ১০ গুণ মাঠের বাইরে আছে। প্রিয় ভাই এবং বোনেরা, আজ এই রাজশাহীর মহাসমাবেশে আপনাদের কি মনে আছে, কিছুদিন আগে বিএনপি এখানে একটা সমাবেশ করেছে।’ সেই সমাবেশ আর আজকের সমাবেশ রাজশাহীবাসী, সারা বাংলাদেশ আজকে দেখছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন।