NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মে ১, ২০২৬ | ১৮ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চান তারেক রহমান মহান মে দিবস আজ এই চেয়ারে বসলে প্রতি মুহূর্তে অনুভব করি ‘তপ্ত হিট’ আসছে : প্রধানমন্ত্রী দেশবাসীর দাবি, ইউনূস সরকারের ১৮ মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ট্রাম্পকে হত্যাচেষ্টা, মাত্র ৪ সেকেন্ডে নিরাপত্তা বলয় ভাঙার ভিডিও প্রকাশ গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস সঞ্চালনা করবেন রাশমিকা সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প
Logo
logo

কূটনীতিকদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিঠা উৎসব


খবর   প্রকাশিত:  ২৭ অক্টোবর, ২০২৪, ০৩:৫২ এএম

>
কূটনীতিকদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিঠা উৎসব

বাংলাদেশের গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে বিদেশি কূটনীতিকদের পরিচয় করিয়ে দিতে ঢাকার বিদেশি কূটনীতিকদের জন্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শনিবার এ পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল  মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী এ পিঠা উৎসব উপভোগের জন্য অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বাগত জানান।

পিঠা উৎসবে বিদেশি অতিথিরা বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ গ্রহণ করে মুগ্ধ হন এবং বাংলাদেশি খাবারের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে ঢাকাস্থ বিদেশি কূটনীতিক, বাংলাদেশের সংসদ সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।