NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

সদ্যোজাত সন্তান কোলে নিয়েই গুগল থেকে চাকরি হারালেন কেট


খবর   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৪, ১০:৪৫ এএম

>
সদ্যোজাত সন্তান কোলে নিয়েই গুগল থেকে চাকরি হারালেন কেট

সম্প্রতি প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইন্টারন্যাশনাল কোম্পানি। এর মধ্যে এমন অনেকেই আছেন, যারা প্রতিষ্ঠানটিতে ২০ বছরেরও বেশি সময় কাজ করছেন। অনেকে ছুটিতে থাকা অবস্থায়ও এ ছাঁটায়ের খবর পেয়েছেন। অনেকে হাসপাতালের বিছানায় শুয়েও গুগলের এ চাকরি হারিয়েছেন।

সামাজিক মাধ্যমে অনেকেই চাকরি হারানোর অভিজ্ঞতা শেয়ার করেছেন। এদেরই একজন সদ্য মা হওয়া নারী কর্মী কেট হাওয়েলস। গত ১০ বছর ধরে গুগলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি।

লিঙ্কডইনে গুগলের এ সাবেক কর্মী জানান, গত ১৯ জানুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। আর তার ঠিক পরপরই চাকরি হারিয়েছেন তিনি। সন্তান জন্মের সেই খুশির মুহূর্তেই চাকরি হারানোর খবর পান তিনি। 

নিউ ইয়র্কের বাসিন্দা কেট আরও জানান, নিউ ইয়র্কে জীবনযাত্রার খরচ অভাবনীয়। আপাতত ফিনিক্স, অ্যারিজোনাতে সপরিবার চলে যাবেন তিনি।

সন্তানসম্ভবা আরেক নারী জানান, গুগল থেকে বরখাস্ত হয়েছেন তিনিও। ৮ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে কেন এভাবে ছাঁটাই করা হল, সেই প্রশ্নই  তুলেছেন তিনি। 

এদিকে গত বছরের অক্টোবর থেকেই অবশ্য ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করেছে ইন্টারনেটভিত্তিক বিভিন্ন কোম্পানি। ইতোমধ্যে অ্যামাজন ছাঁটাই করছে ১৮ হাজার কর্মী, মেটা ১১ হাজার কর্মী, মাইক্রোসফট ১০ হাজার কর্মীকে, সেলসফোর্স ৮ হাজার কর্মীকে, এইচপি ৬ হাজার কর্মী, টুইটার ৩৭০০ কর্মী এবং সিগেট ৩ হাজার কর্মীকে ছাঁটাই করেছে।