NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বিমানবন্দরে আরবাজকে জড়িয়ে ধরলেন মালাইকা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:১৫ এএম

>
বিমানবন্দরে আরবাজকে জড়িয়ে ধরলেন মালাইকা

দুজনার দুটি পথ দুই দিকে গেছে বেঁকে। মাঝেমধ্যে যেটুকু দেখা সাক্ষাৎ হয় তা শুধু ছেলে আরহানের কল্যাণেই। এদিন ছেলেকে ছাড়তে মুম্বাই বিমানবন্দরে এসেছিলেন বলিউডের একসময়ের চর্চিত দম্পতি আরবাজ-মালাইকা। সেখানেই একে অপরকে আলিঙ্গন করলেন।

১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন আগেই। দুজন আলাদা হয়ে গেলেও মা-বাবা হিসেবে ছেলের দায়িত্ব পালন করছেন যৌথভাবেই। এদিন ছেলে বিমানবন্দরে ঢোকা না পর্যন্ত দাঁড়িয়ে ছিলেন দুজন। তারপর যে যার পথে যাওয়ার আগে সৌজন্যমূলক আলিঙ্গন সারেন। আর সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

মালাইকা এখন অর্জুন কাপুরের বাহুডোরে অন্যদিকে আরবাজও সম্পর্কে রয়েছেন গ্যাব্রিয়েলার সঙ্গে। দুজনই তাদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। বি-টাউনের হাই প্রোফাইল পার্টি হোক কিংবা কোনো সিনেমার প্রিমিয়ার, জনসমক্ষে কোথাও তাদের ব্যক্তিগত তিক্ততা প্রকাশ পায়নি আজ অবধি।