NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

বাবার বিরুদ্ধে অভিযোগ উরফির


খবর   প্রকাশিত:  ১৭ জানুয়ারী, ২০২৫, ০৩:৫৬ এএম

>
বাবার বিরুদ্ধে অভিযোগ উরফির

খোলামেলা ও অদ্ভূত পোশাকের কারণে সব সময়ই আলোচনায় থাকেন তিনি। কটাক্ষ, উপহাস, বিদ্রুপ চলতেই থাকে। পোশাকের কারণে থানা-পুলিশ পর্যন্ত যেতে হয় তাকে। কিন্তু তাকে থামানো যায়নি। যৌন হেনস্থা, ভিডিও কলে কুপ্রস্তাব ইত্যাদি বিষয়ে মুখ খুলে একাধিকবার সিনে ইন্ডাস্ট্রির কালো দিক তুলে ধরেছেন। বাস্তব জীবনেও হেনস্থার শিকার হয়েছেন উরফি। আত্মীয়দের কাছ থেকে পেতে হয়েছে ‘পর্ন স্টার’-এর তকমা।

এক সাক্ষাৎকারে উরফি জানান, তিনি নির্যাতনের শিকার। তাও আবার তার বাবার কাছেই। একটা সময় প্রায় দু’বছর ধরে শারীরিক ও মানসিক অত্যাচার চালান তার বাবা। সে কারণেই মা, দুই বোন থাকার পরও বাড়ি ছেড়ে দিল্লি চলে আসেন তিনি।

উরফির কথায়, আমি কখনও আমার পরিবারের সমর্থন পাইনি। বার বার অত্যচারিত হয়েছি। আমি এমনই এক মেয়ে, যার প্রতিবাদ করার মতো ক্ষমতাই ছিল না। একটা সময় বাবার কাছে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। নিজের নামটাই প্রায় ভুলতে বসেছিলাম। জীবনে অনেক খারাপ দিন দেখেছি আমি।

তবে জীবনের খারাপ সে সময় পার করে এসেছেন উরফি। মা, বোনদের নিয়ে মুম্বাইয়ে ঘর পেতেছেন। বিগ বস ওটিটির ঘর থেকে বেরোনোর পর থেকে শিরোনামে স্থায়ী জায়াগা করে নিয়েছেন এই ছকভাঙা মেয়ে।